বাবার সম্পত্তি সৎ মা লিখিয়ে নিয়েছেন?

আমার বাবা মায়ের সাথে বিবাহ বিচ্ছেদের পর বাবা আবার বিয়ে করেন। সৎ মায়ের নির্যাতনে গত ১৫ বছর আমি গ্রামের বাড়ী যাইনি। গত মাসে বাবা মারা গেছেন। এখন শুনছি বাবা গত ১৫ বছর যে টুকু সম্পত্তি কিনেছেন তা আমার সৎ মায়ের নামে রেখেছেন।  আমার সৎ ১ ভাই এন্ড ২ বোন আছে। জানতে পারলাম সৎ বাবা-মায়ের সম্পত্তি সৎ ছেলে-মেয়ে পায়না। সেক্ষেত্রে ১) আমি কি আমার জন্মদাতা পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছি? ২) সৎ মায়ের নামে লিখে যাওয়া সম্পত্তির ভাগ সত্যিই কি আমি পাবো না? যদি তাই হয় তবে আইনের আশ্রয় নেয়া কতটুকু যুক্তিযুক্ত হবে? বা সেক্ষেত্রে আমার প্রাপ্য ফিরে পাওয়ার সম্ভাবনাই বা কতটুকু? ধন্যবাদ !!
3103 views

1 Answers

সৎ মায়ের নামে সম্পত্তি যদি সাব কবলা দলিল করা থাকে তাহলে কিছু করার নেই। সম্পত্তির কাগজ নিয়ে একজন উকিলের পরামর্ষ নিন।

3103 views Answered

Related Questions

Next steps