3 Answers

প্রতিদিন ঠিকমতো মল ত্যাগ না হলে বলা হয় কষা অন্যভাবে কোষ্ঠকাঠিন্য। এরকম হলে আপনি বেশি করে পানি পান করবেন। বেশি পেঁপে খাবেন এবং ইসবগুলের ভূষি পানির সাথে মিশিয়ে খাবেন।

2833 views Answered

চিকিৎসকদের মতে, কোষ্ঠকাঠিন্য সারানোর চেয়ে কোষ্ঠকাঠিন্য যেন না হয় সেভাবে জীবন যাপন করা বেশি ভাল। নিয়মিত শাকসবজি খাওয়া, প্রচুর পরিমাণে পানি খাওয়া বিশেষকরে সকালে খালি পেটে পানি খাওয়া, চর্বি ও আমিষযুক্ত খাবারের প্রতি মনোযোগ কমিয়ে দেয়া, সঠিক মাত্রায় ঘুম ইত্যাদি কোষ্ঠকাঠিন্য রোধে সাহায্য করে। তবে কোষ্ঠকাঠিন্য হলে দেরি না করে সাথে সাথে চিকিৎসা করা উচিত। নিয়মিত পায়খানা হওয়ার উপায় ক. নিয়মিত হাঁটাহাঁটি বা কায়িক পরিশ্রম করুন। সামান্য দুরুত্বে রিক্সা না নিয়ে হেটে যান। প্রতিদিন কমপক্ষে ২০-৩০ মিনিট হাঁটুন। খ. পানি পানের অভ্যাস গড়ে তুলুন। একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক ৮-১০ গ্লাস পানি পান করতে হবে। যথাসম্ভব কোমল পানীয় এড়িয়ে চলুন। কিডনি এবং হার্টে কোন সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পানি পান করুন। গ. প্রতিদিন শাকসবজি এবং ফলমূল খান। ঘ. ঘুম এবং খাওয়া দাওয়ায় রুটিন মেনে চলুন। ঙ. উচ্চ কমোড (High Commode) এড়িয়ে চলুন। চ. কমোডে বসার সময় দুই পায়ের মাঝে ৬ ইঞ্চি পরিমাণ জায়গা দূরত্ব রাখুন। মনে রাখবেন, কোষ্ঠকাঠিন্য দূর করার সব ঔষধ আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে। তাই শুধু নির্দিষ্ট কোন একটি সেবন না করে কয়েকটি সেবন করুন। আর এতে যদি আপনার কোষ্ঠকাঠিন্য ভাল না হয়, তাহলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন।

2833 views Answered

প্রতিদিন মল ত্যাগ না হলে এটাকে বলে কোষ্টকাঠিন্য।এরুপ হলে বেশি করে পানি,পুষ্টিকর খাবার,অধিক পরিমানে শাক খেতে হবে।তাহলেই ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে।

2833 views Answered

Related Questions

Next steps