ব্যাংক এ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড সম্পর্কে জানতে চাই?
আমি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়,ঢাকা এর অধিনে কামিল/মাষ্টার্স শেষ করেছি। আমার জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য দেওয়া আছে। আমার জন্ম তারিখ ১৫-ই নভেম্বর ১৯৯৪। আমি বর্তমানে একটা ব্যাক্তিমালিকানাধীন কোম্পানিতে চাকুরি করতেছি। আমার মাসিক বেতন ১২,০০০ টাকা। আমি কী ইসলামি ব্যাংক অথবা অন্য কোন ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট করতে পারবো? যদি পারি তাহলে কী কী লাগবে? আর স্টুডেন্ট একাউন্ট ছাড়া অন্য কোন একাউন্ট করতে হলে কি কি করতে হবে। এমতাবস্থায় আমি যদি ক্রেডিট কার্ড নিতে চাই তাহলে কি ব্যাংক কর্তৃপক্ষ আমাকে ক্রেডিট কার্ড দিবে? ক্রেডিট কার্ড পাওয়ার জন্য আমার কি করা লাগতে পারে? বিস্তারিতভাবে জানালে উপকৃত হই।।
2550 views
1 Answers
আপনি স্টুডেন্ট একাউন্ট করতে পারেন। স্টুডেন্ট একাউন্ট করতে কোন বেতন এর প্রয়োজন হয়না।
স্টুডেন্ট একাউন্ট করতে আপনার স্টুডেন্ট ID এর প্রয়োজন। যদি স্টুডেন্ট ID না থাকে তাহলে স্কুল/কলেজ থকে একটি প্রশংসা পত্র নিতে হবে। সাথে আপনার NID,Photo, নমিনির NID,Photo নিয়ে চলে যান। আপনি কোন ক্রেডিট কার্ড পাবেন না। ক্রেডিট কার্ড পেতে আপনাকে সর্বনিম্ন ৩০ হাজার টাক বেতনে অন্তত ৬মাস কাজ করতে হবে। এবং এ ৬মাসের বেতনের স্টেটমেন্ট ও আপনার বাসার বিদ্যুৎ বিলের কাজের ফটোকপি NID,Photo প্রয়োজন।
2550 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy