ভাই ভার্সিটিতে তো উচ্চ শিক্ষার জন্য একদিন যেতেই হবে তবে র্যাগিং রাজনৈতিক হানাহানির কারণে আমাকে খুবই ভয় লাগে?
2 Answers
একটা কথা আছে যে শক্তের ভক্ত আর নরমের জম। আপনাকে ঠিক দুইটার মাঝখানে অবস্থান করতে হবে। আপনাকে ক্যাম্পাসে অবশ্যই খুব বেশি সাদামাটা আবার খুব বেশি স্মার্ট কোনটাই দেখানোর দরকার নেই। সামনে সিনিয়র কাওকে পেলেই সালাম দিন। হেডফোন কানে লাগিয়ে বড়দের সামনে দিয়ে যাতয়াত করবেন না। কারও পক্ষে বলবেন না কারও বিপক্ষেও যাবেন না। বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে যদি পিছনে ফিরতে না পারেন তবে ভিরের মধ্যে মিশে যাবেন। অবশ্ই একদম সামনে বা একদম পিছনে থাকবেন না। আমি বলছিনা যে এভাবে আপনি র্্যাগিং থেকে পুরোপুরি পরিত্রান পাবেন। এভাবে অন্তত ৮০% থেকে বেচে যাবেন। বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। তবে কিছু কিছু র্্যাগিং দরকার হয়। এগুলো আপনার সাহস আর কথা বলার দক্ষতা বাড়িয়ে দেয়। আপনি ভর্তি হোন. কিছুদিন ক্লাস করুন। সব ধীরে ধীরে বুঝতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy