আমাকে কেন এমন কথা বলা হলো?

আমি ইন্টার ফাস্ট ইয়ারে ভর্তি হই।আমি SSC তে বিজ্ঞানে ছিলাম।আমার পয়েন্ট ছিল ssc তে 4.22।কিন্তু আমি HSC তে মানবিকে ভর্তি হই।আমার আশা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব এবং অনার্স করব।এই কথা স্যার শোনার পর বলল যে,golden A+ এর ছাত্রগুলো ফেরত আসে আর তুমি?তুমি রাজশাহিতে চান্স পাও দেখি?কেন আমাকে এমন কথা বলা হল?আমি কি ঢাবিতে পড়ার যোগ্য নই?কেন নই?আমার বন্ধুদের বললেও তারা আমার সাথে অন্য রকম করে?
2687 views

2 Answers

এখানে আপনার যোগ্যতার প্রশ্ন নয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা খুবই কঠিন।এখানে পাশ করাই কষ্টসাধ্য।একারণেই আপনার শিক্ষক এই মন্তব্য করেছেন।ঠিক একই কারণে আপনার বন্ধুরাও অন্যরকম আচরণ করেন।

2687 views Answered

আপনি খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে মানবিকে গিয়েছেন। আমার আম্মু শিক্ষক হওয়ার সুবাদে আমি দেখেছি যে এসএসসিতে এ প্লাস না পেয়ে যারা মানবিক নেয়, তারা এইচএসসিতে ভালো করে এবং পাবলিক ভার্সিটিতে ভালো সাবজেক্টেই চান্স পেয়ে যায়।  এরূপ কথা কেউ বলতেই পারে, আমাদের সমাজে এরকম কথা বলাটা খুবই স্বাভাবিক ব্যাপার। যেখানে উৎসাহ পাবার কথা সেখানে অনেকে ভর্ৎসনা পেয়ে উৎসাহ হারিয়ে থেমে যায়। আপনার সাথে যেন এমন না হয় সেটা খেয়াল করুন। এসব কথায় মাথা ঘামাবেন না, নিজের লক্ষ্যে অটল থাকুন।  এরকম মানুষের কথার জবাব দেওয়ার উপায়ই হলো ভালো রেজাল্ট করে ঢাবিতে চান্স পেয়ে দেখানো।  আপনি পড়ালেখায় মনোযোগ দিন। এখন থেকে সাধারণ জ্ঞানের খবর রাখুন। চেষ্টা করলে অবশ্যই ঢাবিতে বা ভালো পাবলিক ভার্সিটিতেই ইংরেজি, বাংলা বা ল'তে চান্স পেয়ে যাবেন। শুধুমাত্র থাকতে হবে অধ্যবসায়, ধৈর্য এবং আত্মবিশ্বাস।

2687 views Answered

Related Questions

Next steps