অতিরিক্ত চুলকানি,এলার্জি,দাউদের মত কি করে এ থেকে মুক্তি পাব?
4 Answers
প্রথমে বলব এলার্জজাতীয় খাবার খাবার খাবেন না। যেমন কচু, বেগুন ইত্যাদি্ আর চুলকানির জন্য গ্যাগোজিমা মলমটি ব্যবহার করুন। সবসময় সুতির কাপড় পড়ে থাকার চেষ্টা করুন। চুলকানির জায়গায় সাবান একদম লাগাবেন না। আশা করি সুস্থ হবেন । একটু সময় লাগবে।
আপনার যেসব খাবারে এলার্জি আছে তা এড়িয়ে চলবেন।যেমনঃ রসুন,দুধ,ডিম,পুটিমাছ,গরুর মাংস,বেগুন ,ধুলাবালি ইত্যাদি। দাদের জন্য পরিষ্কার থাকবেন ও ফানজিডাল এইচ সি ক্রিম নিতে পারেন। দাম মাত্র ৪০টাকা(স্কয়ার কম্পানি)
আমি প্রথমেই বলব আপনি নিয়মিত গোসল করার সময় যদি সাবান ব্যবহার করেন, তবে খেয়াল রাখবেন আপনার ব্যবহৃত সাবান যেন অন্য কারো ব্যবহারের না হয়।অর্থাৎ অন্য কারো ব্যবহৃত সাবান আপনি ব্যবহার করবেন না।এবং আরো একটু সতর্ক থাকতে হবে যে বিভিন্ন ব্র্যান্ডের সাবান আপনি ব্যবহার করবেন না।ডেটল সাবান এবং লাইফবয় সাবান এদুটো সাবানের গুণগত মান অনেক ভালো।আপনি এই দুটো ব্রান্ডের সাবান ব্যবহার করতে পারেন। এরপরে আপনি এলার্জি যুক্ত খাবার থেকে বিরত থাকুন।যেমন :বেগুন, কচুশাক,চিংড়িমাছ,মিষ্টি কুমড়া,গরুরমাংস,ইত্যাদি। আর সব থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে আপনার এই রোগটি ইতিমধ্যে দুই থেকে তিন বছর হয়ে গেছে।তাই আর দেরি না করে অতি শীঘ্রই ভালো কোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এবং এই রোগের চিকিৎসা করান।
পান্ডার স্পেশাল মলম টা ইউজ করে দেখতে পারেন। খুবই কার্যকরি একটা মলম। বাজারে যেকোনো ঔষুধের দোকানে পাওয়া যাবে। দাম বেশি নিবে না। আকার অনুযায়ী ৩০/৪০ টাকা নিতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy