4 Answers

এটা গুনাও হবে না..... সাওয়াব ও হবে না..

3025 views Answered

হারাম টাকার জিনিস বা টাকা দান করার ছেয়ে উওম হলো, জিনিসের বা টাকার সঠিক মালিককে খোজে দেওয়া..! যদি সেটা পাওয়া না যায় তাহলে সতকার নিয়তে দান করে দিবেন(তওবা শর্ত) বলে রাখা ভালো যে,এতে সওয়াবের নিয়ত করা যাবে না... যদি সওয়াব হয়ে থাকে সেটা আল্লাহর ইচ্ছা..।

3025 views Answered

হারাম টাকার জিনিস বা টাকা দান করা আবশ্যক তবে এর সওয়াব হবেনা। হারাম টাকা যার কাছ থেকে গ্রহণ করা হয়েছে, তার কাছে ফেরত পাঠানো আবশ্যক। যদি ফেরত পাঠানো সম্ভব না হয়, তাহলে সওয়াবের নিয়ত ছাড়া সমুদয় হারাম টাকা দান করে দেয়া আবশ্যক। সূনান আত তিরমিজীর  হাদিস নম্বরঃ ১ থেকে পাওয়া যায়, ইবনু উমর (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পবিত্রতা ছাড়া নামায কবুল হয় না। আর হারাম উপায়ে প্রাপ্ত মালের সাদকাও কুবুল হয় না।

3025 views Answered

হারাম টাকা আর দান দুটি দু মেরুর জিনিস। এ দুটির সহাবস্থান কখনো হতে পারে না। একটি পুণ্য অপরটি গুনাহ। দুটিকে একসাথে করার কোনো সুযোগ নেই। নেগেটিভি পজিটিভ একসাথে করলে যা হবার তাই হবে। অর্থাত কেউ যদি হারাম টাকাকে সাওয়াবের নিয়তে দান করে তাহলে গুনাহ হবে। সাওয়াব হওয়ার কোনো সম্ভাবনা নেই। হারাম টাকার বিধান হলো, সেটা যদি ব্যক্তি সংশ্লিষ্ট হয় তাহলে তাকে পৌঁছে দিতে হবে। আর যদি কোনো ক্রমেই মূল মালিককে পৌঁছে দেয়া সম্ভব না হয় কিংবা হারাম টাকাটা ব্যক্তি সংশ্লিষ্ট না হয় তাহলে সাওয়াবের নিয়ত ব্যতীত উপযুক্ত দরিদ্র ব্যক্তিকে দান করে দিতে হবে। এ ক্ষেত্রে এটাকে নিজের দান মনে করা যাবে না।

3025 views Answered

Related Questions

Next steps