অতিরিক্ত চুল উঠা?
আমার আম্মুর মাথার অনেক চুল উঠে যেটা স্বাভাবিক চুল উঠার তুলনায় অনেক পরিমাণে বেশী। কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে একটু জানাবেন প্লিজ!
2934 views
2 Answers
আপনি আপনার মায়ের মাথার অনেক চুল উঠে বলতে চুল পড়াকে বুঝাতে চেয়েছেন।
চুলপড়া দূর করার উপায়:
১। সপ্তাহে একদিন নিমপাতা বেটে চুলে লাগাতে বলবেন। তারপর ঘন্টাখানেক পর তা পানি দিয়ে ধুয়ে ফেলতে বলবেন। এতে শুধু চুলপড়া কমবে না, চুল নরম ও কোমল হবে।
২। রাতে ঘুমানোর সময় চুলে পেঁয়াজের রস মেখে ঘুমাতে বলবেন। সকালে ঘুম থেকে ওঠে তা পানি দিয়ে ধুয়ে ফেলতে বলবেন। এতে শুধু চুল পড়া কমবে না, নতুন চুলও গজাবে।
৩। সপ্তাহে একদিন পেয়ারা পাতা বেটে চুলে লাগাতে বলবেন। ঘন্টাখানেক পর তা পানি দিয়ে ধুয়ে ফেলতে বলবেন। এতে শুধু চুল পড়া কমবে না, স্থায়ী খুশকিও দূর হবে।
৪। নিয়মিত আমলকি খেতে বলবেন, চুলপড়া কমে যাবে।
৫। গাজর, চিংড়ি, ডিম ও দুধ চুলপড়া রোধে উপকারী খাবার।
৬। কোনো শ্যাম্পু, জেল, ঔষধ কিংবা নিম্নমানের তেল ব্যবহার করার প্রয়োজন নেই।
৭। কালোজিরার তেল, জলপাইয়ের তেল, নারিকেল তেল বা আমলকির তেলের ব্যবহার চুলের জন্য অত্যন্ত উপকারী।
৮। প্রতিদিন গোসলের সময় চুলকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
চুলের প্রতি বিশেষভাবে যত্নবান হতে হবে, তাহলে চুলপড়া কমে যাবে। ধন্যবাদ।
2934 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy