4 Answers

আয়াতুল কুরসি যে কোন সময় পড়া যায়। বিশেষ করে ফজর নামাজের পড়ে। এর ফজিলত অনেক যা লিখে শেষ করার মতো নয়।

3617 views Answered

প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি যদি কোন ব্যক্তি পড়ে তাহলে তার প্রতি কোন বদ আসর হবে না....এটা তো দুনিয়াবী ফজিলত আর আখেরাতে আল্লাহ এমন ব্যক্তিকে ক্ষমার ঘোষনা দিয়েছেন..!

3617 views Answered

আয়াতুল করসি রাতে ঘুমানোর আগে পড়া সুন্নত


3617 views Answered

আপনি এই হাদিস অনুযায়ী সময় সাপেক্ষে আমল করতে পারেন। আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসী পড়ে ঘুমাবে তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহাড়াদার নিযুক্ত করবে যে তোমার সাথে থাকবে আর কোন শয়তান সকাল পর্যন্ত তার কাছে আসতে পারবে না। [সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ২৩১১] আবূ উমামা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরয নামায শেষে আয়াতুল কুরসী পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে কোন কিছু বাঁধা হবে না। [সহীহ আল-জামে, হাদিস নম্বরঃ ৬৪৬৪] হযরত আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, রাসুল (সাঃ) বলেছেন, সুরা বাকারায় একটি শ্রেষ্ঠ আয়াত রয়েছে, যে ঘরে আয়াতুল কুরসী পাঠ করা হবে সেখান থেকে শয়তান পালাতে থাকে। [মুসতাদরাকে হাকিম, হাদিস নম্বরঃ ২১০৩]

3617 views Answered

Related Questions

Next steps