বিস্ময়ের বেশীরভাগ সদস্য এরকম কেন যারা এরকম সদস্য রয়েছে তারা নিজেদেরকে ঠিক করেন..?
1 Answers
সামিন ভাই ! আপনার বেদনায় আমরাও ব্যথিত। উত্তরের ক্ষেত্রে নির্ভরযোগ্যতা রক্ষার ব্যাপারটি বিস্ময় নীতিমালাতেই বলা আছে। এতদ সত্ত্বেও যদি কোনো সদস্য আপনার প্রশ্নে অসম্পূর্ণ কিংবা অনির্ভরযোগ্য উত্তর দিয়ে থাকেন তাহলে সে নিতান্তই ভুল করেছেন। উত্তর দেয়ার ক্ষেত্রে পয়েন্ট বৃদ্ধি মূল লক্ষ্য না হওয়া চাই। মূল লক্ষ্য হওয়া চাই মানব কল্যাণ। সর্বোপরি ভুল ভুলই। সেটাকে নির্ভুল বলার অবকাশ নেই। তবে ভুলের সংশোধনও নির্ভুল হওয়া চাই। আপনার বেদনা, অভিযোগ সবই স্বীকার করছি। কিন্তু আপনার বেদনার প্রকাশ ও অভিযোগ উত্থাপনের পদ্ধতিটা বোধ হয় নৈতিক ও বিধানিক হয় নি। ভুলের সংশোধন ভুল পদ্ধতিতে হতে পারে না। ভুলের সংশোধন নির্ভুল পদ্ধতিতেই করতে হয়। কিন্তু আপনার অভিযোগের ভাষাটা অনেক বেশি হার্ড ও আপত্তিকর হয়ে গেছে। বিস্ময়ে এমন আপত্তিকর উপস্থাপনা কোনো ক্ষেত্রেই কাম্য নয়। অনেক ক্ষেত্রে অভিযোগ সত্য হলেও শুধু উপস্থাপনাগত ত্রুটির কারণেই মামলা খারিজ হয়ে যায়। আমাদের মনে হচ্ছে, অভিযোগ সত্য হলে এ মামলায় বাদী বিবাদী উভয়েই সমান অপরাধ দোষে দুষ্ট। বিবাদীর যেমন রির্ভুল ও অনুতপ্ত হ ওয়া চাই। তদ্রূপ বাদীরও নির্ভুল ও অনুতপ্ত হওয়া চাই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy