1 Answers
যক্ষা (ইংরেজি: Tuberculosis, টিউবার্কিউলোসিস্ বা টিবি) একটি সংক্রামক রোগ যার কারণ মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস (Mycobacterium tuberculosis) নামের জীবাণু(Pathogen)।
টিবি প্রতিরোধের জন্য টিকা আছে। এই টিকার নাম হচ্ছে বি.সি.জি। শিশুদের জন্য সরকারী তরফ হতে বিনামূল্যে দেয়া হয়ে থাকে। প্রাপ্ত বয়স্কদের জন্য স্বল্প মূল্যে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে এই টিকাদান করা হয়ে থাকে।
এ ছাড়া নিম্নক্ত করনীয় এর মাধ্যমে প্রতিরোধ করা ও সম্ভব-
১.আক্রান্ত অবস্থায় জনবহুল স্থানসমূহে স্কুল, কর্মস্থান, পারিবারিক ও বন্ধু সম্মেলনে অংশগ্রহন হতে বিরত থাকা।
২.আক্রান্ত ব্যক্তিদের পরিবার সদস্য বা বন্ধুবান্ধবের সংস্পর্শে না ঘুমানো।
৩.ঘরের মধ্যে আলো-বাতাসের আসা যাওয়া নিশ্চিত করা।
৪.মুখে রুমাল বা ঢেকে হাঁচি, কাঁশি দেয়া।
৫.ওরো নেসাল-মাস্ক পরিধান করা।
৬.যদি লেটেন্ট টিবি বাহক হয়ে থাকেন অথবা আক্রান্ত রোগী হন সেক্ষেত্রে সম্পূর্ণ চিকিৎসা পরিপূর্ণ করা।
আশা করছি উপরোক্ত তথ্যসমূহ মনোযোগ সহকারে পড়েছেন এবং আপনার ও আপনার নিকটস্থকে এর থেকে সাহায্য করতে সক্ষম হবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy