ভালোবাসার প্রতীক হিসেবে কেন হার্ট সাইন ( ❤) ব্যবহার করা হয়?
3 Answers
হৃদপিণ্ড ছাড়া যেমন কোনো প্রাণীর দেহ অচল হয়ে পরে , তেমনি ভালোবাসার ব্যক্তি/বস্তুটিকে কাছে না পেলেও প্রাণীর দেহে বিকলতা অনুভূত হয়।তাই হার্ট সাইনকে ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
হার্ট শেপটির সাথে প্রকৃত হৃদপিণ্ডের আকৃতির সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না থাকলেও এটি আমাদের মাঝে হার্ট শেপ হিসেবেই পরিচিতি লাভ করেছে। কারণ পূর্বে এটি কামের প্রতীক ছিল এবংং উনবিংশ শতাব্দীতে ভ্যালেন্টাইনে ডে তে এর জনপ্রিয়তা ভালোবাসার প্রতীক হিসেবেই পায়। আসলে আমাদের চিন্তাটা মস্তিষ্ক থেকে আসলেও অনুভব আসে হৃদপিণ্ডে। যেমন- টেনশনে অধিক হার্ট বিট, আনন্দে বুকে কেমন এক সুখানুভূতি, দুঃখেও কেমন দুঃখানুভূতি। যদিও অনুভূতি আসে মস্তিষ্ক থেকে কিন্তু অনুভব করি হৃদপিণ্ডে। ভালোবাসার কাউকে দেখার পর এক সেকেন্ডের পাঁচ ভাগের এক ভাগ সময়ের মধ্যেই মস্তিষ্কে চেইন প্রক্রিয়া শুরু হয়ে যায়। আর এই প্রক্রিয়ার সাথে সাথেই হৃদপিণ্ডেও অনুভূতি হতে থাকে। একারণেই ভালোবাসার চিহ্ন হিসেবে হৃদপিণ্ডের প্রতীক হার্ট সাইনকে ধরা হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy