সে কি জাহান্নামি হবে?
4 Answers
তার শাস্তি হবে যেহেতু সে পাপ করেছে।কিন্তু সে যদি খাঁটি মনে তওবা করে তাহলে হয়তো মহা ক্ষমাশীল আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দিতে পারেন।
প্রথম কথা হলো ভুলে জুস ভেবে মদ বেশি খাওয়া যায় না। কারণ সে যখন প্রথমে মুখে দিবে তখনই সে বুঝতে পারবে, এটা জুস নয়, মদ বা অন্য কিছু। যখন সে অতিরিক্ত পরিমাণ মদ খেলো তখন বোঝা গেলো সে ভুলে খায় নি; ইচ্ছা করেই মদ পান করেছে। সুতরাং মদ পান, নারী সম্ভোগ সবই স্বেচ্ছা গুনাহের অন্তর্ভুক্ত হবে। তবে এর জন্য যদি কায়মনোবাক্যে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার সংকল্প করে আল্লাহর কাছে তাওবা করে তাহলে আশা করা যায় আল্লাহ ক্ষমা করে দিবেন। তখন সে আর জাহান্নামী হবে না।
সুরা মায়েদা আছে , নিশ্চয় মদ পান করা শয়তানের কাজ।আর মানুষ হয়ে যদি শয়তানের কাজ করে আল্লাহ তাকে শাস্তি দিবে।
তিনি জাহান্নামি হবেন কিনা তা আল্লাহ তায়ালা-ই ভাল জানেন। কারন সেই ব্যক্তির অন্তরের খবর মানুষ বলতে পারবেনা। আল্লাহ তায়ালার বাণীঃ আর তোমরা যদি প্রকাশ কর যা তোমাদের অন্তরে রয়েছে অথবা গোপন কর, আল্লাহ সে বিষয়ে তোমাদের হিসাব নেবেন। তবে এতটুকুই বলা যায় যে সে যদি ভুলে এমন কাজ না করে তাহলে দুনিয়ার শাস্তি এমন হবে, নবী করীম (সাঃ) বলেছেন, কেহ মাতাল হলে তাকে বেত্রাঘাত কর। সে পুনরায় মাতাল হলে তাকে বেত্রাঘাত কর। সে পুনরায় মাতাল হলে আবারো বেত্রাঘাত কর। এরপর চতুর্থ বার বলেছেন, সে যদি পুনরায় মাতাল হয় তাহলে তার গর্দান উড়িয়ে দাও। আল্লাহ পাক যিনাকারী পুরুষ ও নারীর শাস্তির কথা ঘোষণা করে বলেন, যিনাকার যিনাকারী পুরুষ এদের প্রত্যেককে একশ করে বেত্রাঘাত কর।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy