আমার কোন সাবজেক্ট টি নেওয়া উচিত?
5 Answers
মানবিকের জন্য পৌরনীতি ও সুশাসন খুবই গুরুত্বপূর্ণ বিষয়।আর অনার্সে ভাল সাবজেক্ট পাওয়ার জন্য,এবং ভাল কিছু করার জন্য অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ।এজন্য আপনার উচিত দুটি বিষয়ই নেওয়া।আর যদি একটা চয়েজ করতে চান তবে পৌরনীতি ও সুশাসন নেওয়াই ভাল হবে।কারণ পৌরনীতি ও সুশাসনের উপর আপনার জ্ঞান ভালই হয়েছে নবম দশম শ্রেণিতে।এতে করে রেজাল্ট ভাল করতে পারবেন।তবে আমি আবারও বলছি আপনার জন্য একসাথে দুটি বিষয়ই নেওয়া ভাল হবে।
আপনি যেহেতু আগে পৌরনীতি পড়েছেন তাই এখন অর্থনীতি নিলে একটু কঠিন মনে হবে তবে আমার মনে হয় অর্থনীতি নেয়াটাই বেষ্ট হবে তবে আপনি যদি একটু সহজ ভাবে পড়াশুনা করতে চান তবে পৌরনীতি নেয়াটাই ভালো
এমনিতেই বর্তমানে ক্যারিয়ার গঠন করা খুব কঠিন, তার উপর গ্রাজুয়েশন লেভেলে সাবজেক্ট নির্বাচনে ভূল হলে পরবর্তীতে ক্যারিয়ার গঠন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে! আমি আপনার জন্য শুধুমাত্র 'অর্থনীতিকেই' সাজেষ্ট করছি। একটু পরিশ্রম করতে হবে, কিন্তু তাতে কি? ইন্টারনেটের এই মজার পড়ালেখার যুগে কলেজের গণ্ডির বাইরে আপনি অর্থনীতি সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন! তাই অর্থনীতি নিয়েই এগিয়ে যান। অল দ্যা বেষ্ট!
আমার মতে দুটো সাবজেক্ট নিলেই আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে কারণ বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পেতে হলে অর্থনীতি থাকতেই হবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ডি ইউনিট সাবজেক্ট পেতে হলে অবশ্যই অর্থনীতি একাদশ শ্রেণীতে থাকতে হবে । বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় পৌরনীতি জ্ঞান আবশ্যক সুতরাং অর্থনীতিকে ঐচ্ছিক subject রেখে পৌরনীতি কে main subject হিসেবে নিলে সবচেয়ে ভালো হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy