বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়তে পারব?

আমি যদি SSC তে মানবিক ও HSC তে ব্যবসায় ব্যবস্থাপনা থেকে পড়ালেখা করে Dhaka University তে লেখাপড়া করতে চাই।তাহলে, আমি কোন কোন সাবজেক্ট/বিষয় নিয়ে পড়ালেখা করতে পারব? এবং Admission Test এর জন্য আমাকে মোট কত পয়েন্ট পেতে হবে?
2801 views

1 Answers

আপনি আর্টস, কমার্স এবং সাধারণ বিভাগের অন্তর্ভুক্ত যেকোনো বিষয় এ পড়ালেখা করতে পারবেন। আপনার মোট ৭.০০ জিপিএ প্রয়োজন (উভয়তে মিনিমাম ৩.২৫ পেতে হবে)। 


আপনি মোটমাট ৪২ বিষয়ে পরতে পারবেন। সেগুলি হলঃ 

  1. বাংলা
  2. ইংরেজি
  3. ফারসি ভাষা ও সাহিত্য
  4. দর্শন
  5. ইতিহাস
  6. আরবি
  7. ইসলামিক স্টাডিজ
  8. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  9. সংস্কৃত ও পালি
  10. তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা
  11. ভাষাবিজ্ঞান
  12. নাট্যকলা ও সঙ্গীত
  13. বিশ্ব ধর্ম ও সংস্কৃতি
  14. আইন
  15. অর্থনীতি
  16. রাষ্ট্রবিজ্ঞান
  17. আন্তর্জাতিক সম্পর্ক
  18. সমাজবিজ্ঞান
  19. লোক প্রশাসন
  20. গণযোগাযোগ ও সাংবাদিকতা
  21. নৃবিজ্ঞান
  22. পপুলেশন সায়েন্সেস
  23. শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন
  24. উইমেন্স স্টাডিজ
  25. ডেভেলপমেন্ট স্টাডিজ
  26. টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি
  27. ক্রিমিনোলজি
  28. ম্যানেজমেন্ট স্টাডিজ
  29. একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস
  30. মার্কেটিং
  31. ফিন্যান্স
  32. ব্যাংকিং
  33. ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস
  34. ইন্টারন্যাশনাল বিজনেস
  35. ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
  36. অর্গানাইজেশন স্ট্র‍্যাটেজি এন্ড লিডারশিপ
  37. ভূগোল ও পরিবেশ
  38. ভূতত্ত্ব
  39. সমুদ্রবিজ্ঞান
  40. দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা
  41. আবহাওয়া বিজ্ঞান

একজন শোভাকাঙ্ক্ষি হিসেবে পরামর্শ দেবো, আপনি মার্কেটিং,ফিন্যান্স,ম্যানেজমেন্ট স্টাডি,আইন,অর্থনীতি,একাউন্টিং,বাংলা ও ইংরেজি , এই বিষয়গুলি থেকে কিছু পরুন। কারণ, এই বিষয় গুলি ছাড়া অন্য কোনও বিষয়ের ওপর বাংলাদেশে ভালো চাকরি নেই। আপনাকে ঘুরে ফিরে শেষে অন্য সেক্টরের জব এই ঢুকতে হবে। 

আমার বড়ভাইকেও আমার বাবা (আমার আব্বু নিজেও ঢাবি এর স্টুডেন্ট) এই পরামর্শ দিয়েছিল। কিন্তু ভাইয়া সেই পরামর্শ না নিয়ে এখন সারা জীবন ভুগছে।  
2801 views Answered

Related Questions

Next steps