এসএসসি তে শুধু বাংলা এবং ইংরেজি তে এ মাইনাস কিন্তু মোট জিপিএ পাচ তাহলে ফিউচার এ এইচএসসি তে ভাল করলে আমি কি বুয়েট এ ভর্তি পরীক্ষা দিতে পারব?
আমি এবার এসএসসি দিয়েছি। আমার বাংলা এবং ইংরেজি তে এসেছে এ মাইনাস কিন্তু টোটাল জিপিএ ৫ আসছে। আমি যদি এইচএসসি তে ভাল করি তবে কি আমি বুয়েট এ পরীক্ষা দিতে পারব নাকি এসএসসি র এই খারাপ রেজাল্ট এর জন্য আর হবে না।
2916 views
1 Answers
হ্যা, এইচএসসিতে ভালো রেজাল্ট করলে বুয়েটে আবেদন করতে পারবেন। গতবছরের ভর্তি যোগ্যতা হচ্ছে,
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এসএসসি এবং এইচএসসি উভায় পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-৪.০০ এর নিচে হলে আবেদন করতে পারবে না।
প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/ মাদ্রাসা শিক্ষা বোর্ড/ কারিগরি শিক্ষা বোর্ড থেকে গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়সমূহের প্রতিটিতে জিপিএ-৫.০০ পেয়ে এবং ইংরেজি ও বাংলা বিষয় দুটির প্রতিটিতে নূন্যতম জিপিএ-৪.০০ পেয়ে পাশ করতে হবে।
2916 views
Answered