রক্তস্বল্পতার জন্য কি অসুধ খাব?
3 Answers
পরামর্শ
রক্তস্বল্পতা যাতে প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তার জন্য বছরে একবার রুটিন চেক-আপ করা দরকার৷
রক্তে হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন।
কৃমি থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কৃমির ওষুধ খাবেন৷
শিশুকে ৫/৬ মাস বয়স থেকে বুকের দুধের পাশাপাশি অন্যান্য পরিপূরক খাবার দিতে হবে, তা না হলে শিশুর রক্তস্বল্পতা দেখা দিতে পার
প্রতিরোধ
মহিলাদের পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তস্রাব হলে তার কারণ খুঁজে দেখতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে৷
যাদের রক্তস্বল্পতা এবং অত্যধিক রক্তস্রাবের প্রবণতা আছে, তাদের নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়রন ট্যাবলেট বা ক্যাপসুল খেতে হবে৷
সবুজ শাকসবজি যেমন- পালং শাক, বরবটি, মটরশুটি, মাংস, মাছ, মুরগি, ডিম ও কলিজা ইত্যাদি প্রতিদিনের খাওয়ার তালিকায় কিছু না কিছু রাখার চেষ্টা করবেনে৷
রক্তস্বল্পতা না থাকলে আয়রন-যুক্ত খাবার খাওয়া,নিয়মিত আয়রন ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়া উচিত নয়৷ কারণ অতিরিক্ত আয়রন শরীরে গিয়ে বিভিন্ন সমস্যা যেমন - কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করতে পারে৷ তবে প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু না কিছু আয়রণযুক্ত খাবার থাকা উচিত৷
কোনো কোনো রক্তস্বল্পতায় কোনও ক্রমেই আয়রন দেয়া যাবে না (যেমন-থ্যালেসিমিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ইত্যাদি)৷ আয়রন দিলে অতিরিক্ত আয়রন শরীরে জমা হয়ে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে৷ এ কারণে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়রন ট্যাবলেট খাওয়া উচিত৷
আপনি রক্ত সল্পতায় ভুগছেন তাই দুধ ডিম মাছ মাংস শাকসবজি অথাৎ পুষ্টিকর খাবার খাবেন। সিনকারা সিরাপটি খেতে পারেন দুর্বলতার জন্য। আর কিছুদিন বিশ্রাম নিন।
ডিম :
প্রোটিন ভরপুর এই অসাধারণ খাদ্যটি দেহে পুষ্টি যোগায়। এতে করে পুষ্টিহীনতার কারণে সৃষ্টি রক্তস্বল্পতা দূর হয়। অন্যান্য পুষ্টিকর খাবারের পাশাপাশি ১ টি ডিম প্রতিদিন খেলে রক্তস্বল্পতা দূর হবে দ্রুত।
সবুজ শাক-সবজি :
দেহে পুষ্টি, ফলিক অ্যাসিড এবং আয়রনের কারণে রক্তস্বল্পতা রোগের উৎপত্তি হয়। দেহে এই সকল প্রয়োজনীয় মিনারেলের ঘাটতি পূরণ করতে খাবার তালিকায় রাখতে হবে প্রচুর পরিমাণে সবুজ শাক-সবজি। কচুশাক, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি ইত্যাদি খাবার অভ্যাস করুন। রক্তস্বল্পতার হাত থেকে রেহাই পাবেন।
মাছ :
মাছ সব চাইতে ভালো আয়রনের উৎস বিশেষ করে সামুদ্রিক মাছ। শিং মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ, টেংরা মাছ ইত্যাদি সব মাছেই রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। প্রতিদিনের খাদ্য তালিকায় সর্বনিম্ন ৬০ গ্রাম মাছ রাখুন রক্ত স্বল্পতা রোগ থেকে দেহকে মুক্ত রাখতে পারবেন।
ডাল :
ফোলেইট রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় ফোলেইট সমৃদ্ধ খাবার রাখা অত্যন্ত জরুরী। যে কোন ধরনের ডাল উচ্চমাত্রার ফোলেইট সমৃদ্ধ। তাই প্রতিদিন মসুর, মুগ কিংবা মাসের ডাল খাবেন। ডাল আপনি সাধারণ স্যুপের মত করেও খেতে পারেন।
কালেক্টেড।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy