2 Answers

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বিবাহ হারাম সম্পর্কে বলেছেনঃ " তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভ্রাতৃকণ্যা; ভগিনীকণ্যা তোমাদের সে মাতা, যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে, তোমাদের দুধ-বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন- পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাক, তবে এ বিবাহে তোমাদের কোন গোনাহ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা; কিন্তু যা অতীত হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ ক্ষমাকরী, দয়ালু।" সুতরাং আল্লাহ তায়ালার পবিত্র বাণী থেকে বোঝা যাচ্ছে যে ফুফাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা হারাম নয়। অতএব ফুফাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে এটা শরীয়তসম্মত।

3744 views Answered

হ্যা জায়েজ আছে। ফুফাত বোন মাহরাম না।

3744 views Answered

Related Questions

Next steps