4 Answers
সবুজ পাতায় রয়েছে ক্লোরোফিল। এই কারণে পাতায় গাছের খাবার তৈরি হয় এবং এই খাবার গাছের সারা শরীরে ছড়িয়ে গিয়ে তাকে বাঁচিয়ে রাখে। এ ছাড়াও গাছের নিঃশ্বাস-প্রশ্বাস নিতে সাহায্য করে এই পাতা। কিভাবে? বেঁচে থাকার জন্য আমাদের মতো গাছেরও অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড বর্জন করতে হয় এবং এই কাজটা হয় পাতার মাধ্যমে। আরও একটি কাজ করে এই পাতার গুচ্ছ, আর তা হল গাছকে ঘামতে সাহায্য করা! গাছ মাটি থেকে যতখানি পানি উত্তোলন করে ততখানি পানি তার শারীরবৃত্তীয় কাজে ব্যবহৃত হয় না। অতিরিক্ত পানিটুকু বাষ্পাকারে ছেড়ে দেওয়া হয় পাতা থেকে। এখানেই আসে শীতকালে পাতা ঝরে যাওয়ার প্রসঙ্গ। শীতকাল এলেও পাতা থেকে এই পানি ছেড়ে দেওয়ার প্রক্রিয়াটি বন্ধ হয় না। গাছে যত বেশি পাতা থাকবে তত বেশি পানি হারিয়ে যাবে গাছের শরীর থেকে। ফলে গাছে পানির ঘাটতি দেখা দেবার সম্ভাবনা থাকে। এ কারণে নিজের স্বার্থেই পাতাগুলোকে ঝরিয়ে ফেলে গাছ এবং শীতকালের স্বল্প পরিমাণ পানিটুকু নিজের মাঝে বাঁচিয়ে রাখে। undefined এ তো গেলো কারণ। এবার দেখা যাক কি প্রক্রিয়ায় গাছ নিজের পাতা নিজেই ঝরিয়ে ফেলে। বলা যেতে পারে গাছ নিজেই কাঁচি দিয়ে কেটে ফেলে পাতাগুলোকে। শীতকালের শুরুতে যখন দিনের দৈর্ঘ্য ছোট হতে শুরু করে, বাতাসের তাপমাত্রা এবং আর্দ্রতা দুটোই কমতে থাকে তখন গাছের শরীরে তৈরি হয় একটি হরমোন যাতে পাতাগুলো নির্দেশ পায় ঝরে পড়ার। পাতা যেখানে গাছের সাথে সংযুক্ত থাকে, সেখানে তৈরি হয় ছোট ছোট কিছু কোষের। এ কোষগুলোর নাম “Abscission cell” বা “কর্তন কোষ”। কিছুদিনের মাঝেই এই কোষগুলো আকারে এবং সংখ্যায় বৃদ্ধি পেয়ে একটা গাছ এবং পাতার মাঝে একটি চিকন অঞ্চল তৈরি করে। এই অঞ্চলটি পাতাকে ক্রমশ গাছ থেকে আলাদা করে ফেলে এবং একটু বাতাস পেলেই সেই পাতাটিকে একেবারেই গাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। গাছের সব পাতার গোড়াতেই এই অঞ্চল তৈরি হয় ফলে পাতা ঝরে যায়।
গাছের পাতারর বেছে থাকার নিদিষ্ট বয়স আছে। তাই তাদের বয়স অতিক্রম করলে পাতা ঝরে পরে যায়।
প্রস্বেদন প্রকিয়ায় উদ্ভীদ তার অতিরিক্ত পানি বের করে দেয় । আর এ প্রক্রিয়াটি উদ্ভীদের পাতার মাধ্যমে বেশি হয়ে থাকে। শুষ্ক মৌসুমে বা শীতকালে পানীর অভাব দেখা যায় । যদি উদ্ভীদ তার পানি শীতকালে প্রস্বেদন প্রক্রিয়ায় বের করে দেয় তাহলে উদ্ভীদ মারা যাওয়ার আসঙ্কা থাকে এজন্য কম পরিমান পানি উদ্ভীদ তার শরীর হতে বের করে দেওয়ার জন্য উদ্ভীদ তার পাতা সমুহ শীতকালে ঝড়ে দেয় ।
আমরা জানি সূর্যের আলো এক প্রকার শক্তি। আর এই শক্তি যখন গাছ পুরাপুরি গাছ গ্রহণ /পায় না তখন গাছের পাতা ঝরে পরে। আবার লক্ষ করলে দেখতে পারবেন- পাতা প্রধানত জানুয়ারি - ফেব্রুয়ারি মাসে ঝরে থাকে যখন সূর্যের আলো কম থাকে। আবার, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নতুন পাতা উঠে যখন সূর্যের আলো কিছুটা হলেও বেশি থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy