হাদীস উল্লেখ্য গেঞ্জি কি গায়ে দেওয়া যাবে?
আমাদের সমাজের সকল যুবকেরা মিলে এক রকম গেন্জি পড়ি কিন্তু সেই গেন্জিতে হাদিসের কথা লিখা আছে। এখানে আমার প্রশ্ন হলো আমরা এই হাদীস নিয়ে তো পায়খানা পেশাব করে থাকি বা ঐ গেন্জি অপবিত্র থাকে /থাকবে পারে। এতে করে কি কোন গোনাহ হবে?
2962 views
1 Answers
কুরআনের আয়াত বা হাদিসের টুকরো নিয়ে ইস্তেঞ্জায় (বাথরুমে) যাওয়া জায়েজ নেই। আর হাদিসের আরবির সম্মান রক্ষা করা যেমন জরুরি, তেমনি বাংলা হাদিসের কথারও সম্মান করা জরুরি। তাই প্রশ্নোল্লিখিত অবস্থায় আপনারা এই গেঞ্জি পরে বাথরুমে যেতে পারবেন না। তেমনি এই কাপড়ে নাপাকিও লাগাতে পারবেন না। অন্যথায় হাদিস অবমাননার গুনাহ হবে। তাই হাদিসের সম্মানহানির সমূহ সম্ভাবনা থাকার কারণে এরকম গেঞ্জি বানানো এবং পরা উচিত নয়।
2962 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy