5 Answers
নিয়মিত মনোযগ সহকারে ক্লাস, এক্সট্রা ক্লাস, বই পড়া, শিক্ষকের সহযোগিতা নেয়া, সব সমস্যা শিক্ষককে জানানো,,এবং শিক্ষক থেকে সমাধান নেয়া, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে।মনোনল থাকতে হবে। আগে দেখবেন আপনার চাইতে কেউ ক্লাসে ভালো পারে কিনা, তাহলে তাকে চ্যালেঞ্জ করে পরাশুনায় এগিয়ে যান। দরকার হলে ইন্টারনেট থেকে সমস্যার সমাধন নিন। পরাশুনায় প্রতিদিনের পড়া প্রতিদিন মনযোগ দিয়ে পড়তে হবে, সাথে extra ordinary দরকার। মাথার উপর অতিরিক্ত চাপ আনা যাবেনা, এতে ব্রেইন এর ক্ষতি হবে। তাই ধিরে সুস্থে ঠান্ডা মাথায় সব পাঠ্য বই পরা শেষ করুন
১. পড়তে বসার আগে একটু চিন্তা করুন- কী পড়বেন, কেন পড়বেন, কতক্ষণ ধরে পড়বেন। প্রত্যেকবার পড়ার আগে কিছু টার্গেট ঠিক করে নিন। যেমন, এত পৃষ্ঠা বা এতগুলো অনুশীলনী।
২. বিষয়ের বৈচিত্র্য রাখুন। নিত্য নতুন পড়ার কৌশল চিন্তা করুন।
৩. এনার্জি লেভেলের সঙ্গে আগ্রহের একটা সম্পর্ক আছে। এনার্জি যত বেশি মনোযোগ নিবদ্ধ করার ক্ষমতা তত বেশি হয়। আর অধিকাংশ ছাত্রছাত্রীর দিনের প্রথমভাগেই এনার্জি বেশি থাকে। তাদের ক্ষেত্রে দেখা গেছে, যে পড়াটা দিনে ১ ঘন্টায় পড়তে পারছে সেই একই পড়া পড়তে রাতে দেড় ঘণ্টা লাগছে। তাই কঠিন, বিরক্তিকর ও একঘেয়ে বিষয়গুলো সকালের দিকেই পড়ুন। পছন্দের বিষয়গুলো পড়ুন পরের দিকে। তবে যদি উল্টোটা হয়, অর্থাৎ রাতে পড়তে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে সেভাবেই সাজান আপনার রুটিন।
৪. একটানা না পড়ে বিরতি দিয়ে পড়বেন। কারণ গবেষণায় দেখা গেছে, একটানা ২৫ মিনিটের বেশি একজন মানুষ মনোযোগ দিতে পারে না। তাই একটানা মনোযোগের জন্যে মনের ওপর বল প্রয়োগ না করে প্রতি ৫০ মিনিট পড়ার পর ৫ মিনিটের একটা ছোট্ট বিরতি নিতে পারেন। কিন্তু এ বিরতির সময় টিভি, মোবাইল বা কম্পিউটার নিয়ে ব্যস্ত হবেন না যা হয়তো ৫ মিনিটের নামে দুঘণ্টা নিয়ে নিতে পারে।
৫. মনোযোগের জন্যে আপনি কোন ভঙ্গিতে বসছেন সেটি গুরুত্বপূর্ণ। সোজা হয়ে আরামে বসুন। অপ্রয়োজনীয় নড়াচড়া বন্ধ করুন। চেয়ারে এমনভাবে বসুন যাতে পা মেঝেতে লেগে থাকে। টেবিলের দিকে একটু ঝুঁকে বসুন। আপনার চোখ থেকে টেবিলের দূরত্ব অন্তত দু ফুট হওয়া উচিৎ।
৬. পড়তে পড়তে মন যখন উদ্দেশ্যহীনতায় ভেসে বেড়াচ্ছে জোর করে তখন বইয়ের দিকে তাকিয়ে না থেকে দাঁড়িয়ে পড়ুন। তবে রুম ছেড়ে যাবেন না। কয়েকবার এ অভ্যাস করলেই দেখবেন আর অন্যমনস্ক হচ্ছেন না।
৭. প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়তে বসুন এবং পড়তে বসার আগে কোনো অসমাপ্ত কাজে হাত দেবেন না বা সেটার কথা মনে এলেও পাত্তা দেবেন না। চিন্তাগুলোকে বরং একটা কাগজে লিখে ফেলুন।
৮. টার্গেট মতো পড়া ঠিকঠাক করতে পারলে নিজেকে পুরস্কৃত করুন, তা যত ছোটই হোক।
বাস্তবে- ফেল করা ও প্লাস পাওয়াটা খুব কঠিন । তাই প্লাস পেতে একটু আলাদা ভাবেই পড়তে হবে।তাই দিনে ৮-১০ ঘন্টা মনোযোগ দিয়ে পড়ুন। অধিক রাত জেগে না পড়ে একটু দ্রুত ঘুমিয়ে ভোরে উঠার চেষ্টা করুন। ফোনে সময় ব্যয় করবেন না
আপনি এই নিয়ম গুলো ফলো করুন-
- নিয়মিত পড়ালেখা করুন
- একটি রুটিন তৈরি করুন যাতে নিয়মিত মনোযোগ দিয়ে পরতে পারেন।
- আপনি সেই হিসাবে রুটিন বানান যখন আপনার যে বিষয়ে পরতে ভালো লাগে।
- কোনো প্রশ্ন বেধে গেলে বিস্ময় অথবা শিক্ষকের কাছ থেকে সমাধান নিয়ে নিন।
- নিয়মিত খেলাধুলা করুন /বেড়াতে যান।এতে মন ভালো থাকবে।
- সব সময় বড়োদের কথা শুনুন। তাতে খারাপ পথে যাওয়া থেকে বাঁচবেন।