আর পারছিনা.... কি করব?
5 Answers
আর যায় হোক আত্মহত্যা কোন কিছুর সমাধ্যন হতে পারে না। হুম রেজাল্ট খারাপ হলে কিছু লোক আছে যারা নানা রকম কথা বলতে পারে বা বলবে কিন্ত আপনার উচিত হবে তাদের কথা তে কান না দেওয়া,,,, Failure is the pillar of the success এই কথা টা মাথায় রাখবেন। আমি নিজেও ও ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে হয়তো পাশ হবে না। আমি ও আপনার মত ভেবেছিলাম কিন্ত গত কাল রায়ে সেই চিন্তা টা বদলিয়ে ফেলেছি। কারণঃ আমি চাই জীবন এ সফল হতে। আমি অনেক সময় নষ্ট করেছিলাম যা এখন বুঝতে পারছি। তাই ভেবেছি যদি রেজাল্ট খারাপ হয় তো আমি আবার ইন্টার ১ম বর্ষে ভর্তি হব এবং পূরা দমে লেখা পড়া শুরু করবো। তাই আপনাকে বলছি আত্মহত্যা করার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। আর একটা কথা মবে রাখবেন আল্লাহ্ যা করেন তা বান্দার ভালোর জনেই করেন।
﴿ كُلُّ نَفۡسٖ ذَآئِقَةُ ٱلۡمَوۡتِۖ ثُمَّ إِلَيۡنَا تُرۡجَعُونَ ٥٧ ﴾ [العنكبوت: ٥٧]
‘প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, তারপর আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে।’ {সূরা আল-আনকাবূত, আয়াত : ৫৭}
আরেক আয়াতে আল্লাহ তা‘আলা বলেন,
﴿ وَلَا تُلۡقُواْ بِأَيۡدِيكُمۡ إِلَى ٱلتَّهۡلُكَةِ ﴾ [البقرة: ١٩٥]
‘আর তোমরা নিজ হাতে নিজদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না।’ {সূরা আল-বাকারা, আয়াত : ১৯৫}
চিন্তার কোন কারনই নেই।ভূল তো করেই ফেলেছেন।আর আপনি কি যানেন ব্যার্থতাই সফলতার চাবিকাঠি।এবার না হয় ফেল হলো। পরের বার তো পাশ হবে। অযথা কেন চিন্তা করবেন যা হবার তা তো হবেই।এমন ও হতে পারে আপনি পাশ করবেন।নিজের উপর কনফিডেন্স রাখুন,আর আল্লাহ্ কে বিশ্বাস করুন।সবাই জানে আপনি ভাল ছাত্র।যদি ফেল হয়েই যায়,না হয় একটু মিথ্যার আশ্রয় নেবেন।বাড়িতে এ ভাবে বলবেন যে আমি রোল নম্বর/রেজি: নম্বর মেশাতে ভূল করেছি।বন্ধুদের সাথে বেশি বেশি মিশুন, সফলতার গল্প গুলো পড়ুন।আর ৫ ওয়াক্ত নামাজ পড়ুন।
জীবনে চলতে গেলে অনেক সমস্যারই মুখোমুখি হতে হয় অথাৎ জীবন মানেই সংগ্রাম করে বেচে থাকা তাই যদি আপনি ফেল করেন তাহলে বিষয়টা সহজভাবে নিন এ বিষয়ে পরিবারকে জানান তাহলে নিজেকে হালকা লাগবে। **পরিক্ষায় পাশফেল থাকবে এটাই স্বাভাবিক তাই বলে ফেল করলে আত্মহত্যা এটা নিশ্চই ঠিক না। তাই জীবনের সব সংকট ধৈর্যের সাথে সমাধান করুন
আত্মহত্যা কোন সমাধান নয়। ভাই পড়ালেখার গ্রেড জীবনে কোন কাজে লাগবে নাহ।আপনি যদি নিজে একটা ভালো ব্যাবসা করলে অনেক লাভবান হবেন। চলুন একটি সত্যি কাহিনী বলি, একজন খুব দরিদ্র কৃষকের ৬ টি ছেলে এবং ১ টি মেয়ে ছিল।তাদের আর্থিক খুব অভাব ছিল। দরিদ্রের কারনে প্রথম/বড় ৫ ছেলেকে কোন মতো ৮ম শ্রেনি পাস করায়, কিন্তু ৬ষ্ঠ এবং তার বোন মাত্র ৩য় ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছে।পড়ালেখা জানা সত্তে ও বড় ছেলেরা কোন কাজ করে নি, তাদের জীবন ঘুরাফেরায় কাটিয়ে দেয়। কিন্তু ৬ষ্ঠ ছেলেটি খুব পরিশ্রমি ছিল, সে যখন ১৪ বছর তখনি গুলিস্তান,আলুবাজারে পাইপ কোম্পানিতে হাতে করে চা বিক্রি করে, যখন সে ১৮ বছর তখন একটি সেনেটারি কোম্পানিতে কর্মচারী হিসেবে ঢুকে।সেখানে সে অনেক পরিশ্রম করে দীর্ঘ ১০ বছর পরিশ্রম করে নিজেরি একটা দোকান তৈরি করে ফেলে।এবং সেই দোকানের ইনকাম কত জানেন? এখন পর্যন্ত তিনি ১০ কোটি+ সেখান থেকে অর্জন করেছেন। তাই কি বুঝলেন, পড়ালেখা কখনো মানুষের ভবিষ্যৎ নষ্ট ও করে না আবার গড়ে ও তোলা নাহ।আর হ্যা জানেন মানুষ টা কে? সে আর কেউ নয় আমার প্রিয় আব্বু।