এইটা কি শয়তানের কু-মন্ত্রনা?

আসসালামু আলাইকুম।



আমি আজ ৫০ কেজি ওজনের আমের ক্যারেট বহন করেছি , তার পর অনেক ক্লান্ত হয়ে

 যাই 

, পরে ভিতর থেকে একজন বলছে 'তুই রোজা ছেরে দে " সাথে সাথে আমি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতে

 থাকি এবং তওবা

 তওবা করি।

 

এইটা কি শয়তানের কু-মন্ত্রনা? আমার রোজার কিছু হবে ?

2884 views

4 Answers

আপনার রোজার কিছু হবে না।এটা শয়তানের কু-মন্ত্রণা। আপনি (আউজুবিল্লাহি মিনাশ.....) পরবেন এরকম হলে।আর ইবাদতে মনোযোগী হন, ভাল হবে।

2884 views Answered

জ্বী। এটা শয়তানের কু মন্ত্রনা,শয়তান আপনাকে আল্লাহ তা আলার অবাধ্য করতে চেষ্টা করেছিল,কিন্তু তাতে সে সফল হয় নি।যখন ই আপনি এরকম অনুভুত করবেন তখনি দুরুদ শরীফ,কালেমা ইত্যাদি পড়বেন ,আপনার রোজার কিছুই হয়নি নিশ্চিত থাকুন

2884 views Answered

আল্লাহ তাআলা মুসলমানদেরকে সতর্ক করে দেন যে, শয়তান শুধু তোমাদের হালাল-হারামের ব্যাপারেই ধোঁকা দেয় না। বরং তোমাদের দৈনন্দিন জীবনে সকল কাজ-কর্মেই সে অশ্লীল-বেহায়াপনা কাজের কুমন্ত্রণা দেয়। কুরআনে সুস্পষ্ট নির্দেশ দিয়ে আল্লাহ বলেন- শয়তান তোমাদেরকে এ নির্দেশ দেবে যে, তোমরা অশ্লীল ও কু-কর্মে লিপ্ত হও। (সুরা বাক্বারা: আয়াত ১৬৯) এইটা শয়তানের বড় কু-মন্ত্রনা। আপনার রোজার কিছু হবেনা।

2884 views Answered

এটা শয়তানের কুমন্ত্রণা।তবে শয়তান সরাসরিভাবে কুমন্ত্রণা দেয় না।আপনার মনের ভেতরে এমভাবে কুমন্ত্রণা দিবে যাতে আপনি টের না পান।মনে হবে যেন আপনি নিজেই বলছেন।যেমনঃথাক , ১টা রোযা ভাঙলে কিছু হবে না।ভেঙ্গেই ফেলি।এমন করতে করতে কোন রোযাই রাখা হবে না।এরকমভাবে কুমন্ত্রণা দেয়।আল্লহর খাটি বান্দ যারা তাদের শয়তানের কুমন্ত্রণা দ্বারা কিছু হয় না।

2884 views Answered

Related Questions

Next steps