3 Answers
আপনি আগামী ব্যাচে অর্থাৎ ডিসেম্বর ২০১৮ ব্যাচে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ১৭-১৯ বছর এর মধ্যে হতে হবে। বর্তমান চলমান বিজ্ঞপ্তি আবেদন অনুযায়ী আপনার বয়স ১৬ বছর ৯ মাস ৩ দিন। ২৭ জানুয়ারি ২০১৯ সাল পর্যন্ত বয়স হিসাব করা হয়েছে।
তরুণদের দেশসেবার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের ‘সৈনিক’ পদে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
সাধারণ ট্রেড : সাধারণ ট্রেডে (জিডি) পুরুষ ও নারী প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। বিজ্ঞান বিভাগ থেকে পাস নারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তবে আবেদনের জন্য মাধ্যমিকের ফল ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
কারিগরি ট্রেড : কারিগরি ট্রেডে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীদের বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। তবে চালক পদের জন্য যেকোনো বিষয়ে মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। সেক্ষেত্রে গাড়ি চালানোয় দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। টিটিটিআই হতে ড্রাইভিং প্রশিক্ষণের সনদপ্রাপ্ত প্রার্থীরা যোগ্য বলে বিবেচিত হবেন। আবেদনের জন্য মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে । তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের পুরুষদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি হলে আবেদন করা যাবে।
এ ছাড়া নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট তিন ইঞ্চি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি হতে হবে ।
পুরুষ প্রার্থীদের শারীরিক ওজন ৪৯.৯০ কেজি এবং নারী প্রার্থীদের ওজন ৪৭ কেজি হলে যোগ্য বিবেচিত হবেন।
পুরুষ প্রার্থীদের বুকের ন্যূনতম মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা
সাধারণ ট্রেডে (জিডি) পুরুষ ও মহিলা প্রার্থীদের বয়স ১৫ নভেম্বর-২০১৭ অনুযায়ী ১৭ থেকে ২০ বছর হতে হবে। কারিগরি ট্রেডের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ১৭ থেকে ২১ বছর। তবে ড্রাইভার ট্রেডের জন্য বয়সসীমা ১৮ থেকে ২১ বছর।
প্রার্থীদের অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন না। এ ছাড়া প্রার্থীদের সাঁতার জানতে হবে।
সুত্র:ইন্টারনেট
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy