2 Answers

নিসাব পরিমাণ অর্থের মালিক হলে ওয়াজিব হয়। পবিত্র যিলহজ্জ মাস এর ১০ তারিখের ছুবহে সাদিক হতে ১২ তারিখের সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে যদি কেউ মালিকে নিছাব হয় অর্থাৎ হাওয়ায়িজে আছলিয়াহ (নিত্যপ্রয়োজনীয় ধন-সম্পদ) বাদ দিয়ে সাড়ে ৭ ভরি স্বর্ণ বা সাড়ে ৫২ ভরি রূপা বা তার সমপরিমাণ মূল্যের মালিক হয়, তাহলে তার উপর পবিত্র কুরবানী ওয়াজিব। উল্লেখ্য যে, যদি কারো নিকট প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকে এবং তা যদি নিছাব পরিমাণ হয়, যেমন কারো পাঁচটি ঘর আছে, একটির মধ্যে সে থাকে আর তিনটির ভাড়া দিয়ে সে সংসার চালায় আর একটি অতিরিক্ত, যার মূল্য নিছাব পরিমাণ। এ ক্ষেত্রে তার উপর পবিত্র কুরবানী ওয়াজিব হবে। (আলমগীরী, শামী, আইনুল হিদায়া ইত্যাদি)

2999 views Answered

কুরবানীর দিন সমূহে তথা ১০,১১ এবং ১৩ তারিখের মাঝে যে মুসলিম মুকিম ব্যক্তির কাছে সাড়ে নিত্য প্রয়োজন অতিরিক্ত সম্পদ থাকে, যার মূল্য সাড়ে বায়ান্ন তোলার রূপার সমমূল্য হয়, তার উপর কুরবানী করা আবশ্যক। কুরবানী করা আবশ্যক হবার জন্য এক বছর পর্যন্ত উক্ত সম্পদের মালিক হওয়া জরুরী নয়। বরং উক্ত কুরবানীর দিনসমূহে উক্ত পরিমাণ সম্পদের মালিক হলেই তার উপর কুরবানী করা আবশ্যক হয়ে যায়।এক্ষেএে কুরবানি ওয়াজিব। 

2999 views Answered

Related Questions

Next steps