চুল পড়া কমাবো কীভাবে?
4 Answers
আপনি ভিটামিন ই যুক্ত খাবার বেশী খাবেন। চাইলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন ই জাতীয় ঔষধ খেতে পারেন।ভেজা চুলে মাথায় চিরুনী ব্যাবহার করবেন না। পানী বেশী খাবেন।
চুল পড়া রোধে ভিটামিন ই জাতীয় খাবার প্রচুর খাবেন । যদি পেয়াজ বেটে মাথায় প্রলেপ দিতে পারেন তবে নতুন চুল গজাতে পারে তবে শরীরে অন্য সমস্যার কারনেও চুল পড়তে পারে তাই প্রয়োজনে অভিজ্ঞ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন
এই ৫ টা টিপস ফলো করেন আশা করি চুল পড়া রোধে ভাল কাজ করবে। গরম তেল নারিকেল তেল অথবা জলপাই তেল হালকা সহনীয় গরম করে নিন। এরপর পুরো চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে ম্যাসাজ করে নিন। মাথায় শাওয়ার ক্যাপ পরে নিন অথবা গরম পানিতে টাওয়েল ভিজিয়ে পেঁচিয়ে রাখুন। একঘন্টা পড়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। চুল কোমল ও চকচকে হবে এবং একই সঙ্গে চুল পড়াও কমে যাবে। প্রাকৃতিক জুস যে কোনো ধরণের প্রাকৃতিক জুসই চুলের জন্য উপকারী। শ্যাম্পুর পড়ে লেবুর রস মেশানো পানি দিয়ে চুল ধুয়ে নিলে চুল ঝলমলে হয় এবং খুশকি কমে। এছাড়া পেয়াজের জুস, রসুনের জুস অথবা আদার জুস যে কোনোটি চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করে সারা রাত রেখে দিন। পরদিন সকালে শ্যাম্পু করে নিন। চুল পড়ার সমস্যা থেকে মুক্তি মিলবে কিছুদিনের মধ্যেই। মাথার তালু ম্যাসেজ প্রতিদিন কিছু সময় ধরে মাথার তালু ম্যাসেজ করলে মাথার রক্ত চলাচল বাড়ে এবং চুল পড়া কমে যায়। মাথায় রক্ত সঞ্চালন বাড়লে চুলের ফলিকল গুলোকে কর্মক্ষম করে এবং চুলে বৃদ্ধিও বাড়ায়। অ্যান্টি অক্সিডেন্ট এক টেবিল চামচ গ্রীন টি এবং এক কাপ পানি দিয়ে গাঢ় লিকার বানিয়ে নিন। এবার এই লিকারটি মাথার তালুতে লাগিয়ে এক ঘন্টা রেখে দিন। এরপর ভালো করে শ্যাম্পু করে ফেলুন। গ্রীন টি বা সবুজ চায়ে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা চুল পড়া রোধ করে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। মেডিটেশন বিশ্বাস করুন বা নাই করুন, বেশিরভাগ ক্ষেত্রেই চুল পড়ার মূল কারণ হলো মানসিক চাপ ও বিষণ্ণতা। মেডিটেশন করলে মানসিক চাপ কমে এবং শরীরের হরমোনের কার্যক্রম স্বাভাবিক থাকে। তাই বিষণ্ণতার কারণে চুল পড়ার সমস্যা কমে যায়। চুল পড়া নিয়ে খুব বেশি ভাববেন না। কারণ অতিরিক্ত দুশ্চিন্তা করলেও কিন্তু চুল পড়ে যায়। তাই ঘাবড়ে না গিয়ে নিয়ম করে চুলের যত্ন নিন। আর এরপরও যদি চুল পড়া না কমে তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত।
আসসালামু আলাইকুম,
আশা করি ভাল আছেন, আপনার যে চুল পরার সমস্যা এই নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে এই খানি চমৎকার ঘরোয়া সমাধান দেয়া হয়েছে। চাইলে এই খানে গিয়ে দেখতে পারেন
আশা করি সবার মত আপ্নিও উপক্রিত হবে ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy