কোন বইটি পড়ে ইসলাম সম্পর্কে মোটামুটি ভাল জানতে পারবো?
7 Answers
সংক্ষেপে জানার জন্য মাওলানা হেমায়েতুদ্দীন সাহেবের কিতাব আহকামে জিন্দেগি পরলে ভাল হবে৷
আপনি এসএসসি কোনো শিক্ষার্থীর থেকে "ইসলাম ও নৈতিক শিক্ষা" বইটা নিয়ে পড়তে পারেন।বইটাতে অনেক কিছু অতি সহজ ভাষায় দেওয়া রয়েছে।
ইসলামিক সকল বইয়ের মুল উৎস হলো আল-কুরআন। তাই ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে কুরআন হাদিসের কোন বিকল্প নেই।
সবচেয়ে উত্তম হবে আল কোরআন পড়া আর তার পাশাপাশি বুখারি হাদিস পড়ে আগে সঠিক জানে তারপর আমল করা। আর বুখারি পড়লে আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বুখারী বা তাওহিদ প্রকাশনি বা আধুনিক প্রকাশনির বুখারি পড়বেন। এগুলো হলো সবচেয়ে সহিহ।
ইসলামকে জানতে আপনার একটা বই বা টপিক যথেষ্ট নয়। ইসলামকে জানার আগে আপনাকে যেটা করতে হবে তা হলো প্রথমে রাসুল (সাঃ) এর জীবনী তার পর কুরআন সুন্নাহের স্টাডি এর জন্য আপনি একটা তাফসির (যেমন- তাফসিরে জালালাইন, তাফসিরে মা'রেফুল কুরআন ইত্যাদি) ও সহিহ হাদিস গ্রন্থ (যেমন- বুখারী,মুসলিম, সুনানে আবু দাউদ, তিরমিযী ইত্যাদি) সংগ্রহ করে নিন। কুরআনকে পড়ার আগে আপনার জানা থাকতে হবে কুরআন কেন ও কিভাবে আসলো তা সবিস্তারে জানা আর হাদিস কে জানতে হলে আগে যেটা জানতে হবে তা হলো হাদিস কি।হাদিস কত প্রকার কি কি।সহিহ হাদিস কি? জাল হাদিস কি? জাল বা সহিহ হাদিস কিসের ভিত্তিতে করা হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy