1 Answers

আপনাকে বুঝে পড়তে হবে এবং বইয়ের প্রতিটি বিষয় জানা থাকতে হবে। এমসিকিউ থাকবে কী থাকবে না তা এখনো ঠিক হয় নি তাই দুইভাবেই অনুশীলন রাখতে হবে।  সৃজনশীলের বিষয়গুলোতে বইয়ের প্রতিটি লাইন ভালোভাব পড়ে তার ভাবার্থ বুঝতে হবে। প্রতিটি অধ্যায়ের মূল থিম জেনে নিতে হবে। আর গাইড হোক বা শিক্ষকের তৈরি যেভাবেই হোক সৃজনশীল অনুশীলনে রাখতে হবে।  ইংরেজি রিডিং এর জন্য প্রচুর অনুশীলন করতে হবে। আর রিটেনের জন্য অভিজ্ঞ টিচারের মতামত, ইএফটির বিষবস্তু সব মিলিয়ে ধারণা নিতে হবে। অল্প কিছু মুখস্থ না করে সবকিছুর ধারণা নিন। তাহলে পারবেন।  বাংলার রিটেনের জন্যও একইভাবে ধারণা নিন। আর এমসিকিউ ভালোভাবে পড়ুন।  সম্ভব হলে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞানের জন্য শিক্ষকের সহায়তা নিন। গৃহশিক্ষক বা কোচিং করতে পারেন।

2831 views Answered

Related Questions

Next steps