5 Answers

রিয়াল মাদ্রিদ আর পর্তুগালের রোনালদো।

মেসি, নেইমারের চেয়ে বেশি প্রিয়। এরপরেই আমার কাছে মেসি। 
বিঃদ্রঃ আমি ব্রাজিলের একনিষ্ঠ ভক্ত। এবং রিয়াল মাদ্রিদেরও।
2978 views Answered

আমার মতে ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বসেরা খেলোয়াড়।

2978 views Answered

আমার মতে সেরা খেলোয়ার আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি

2978 views Answered

ফুটবলের সর্বকালের সেরা কে? পেলে, ম্যারাডোনা, মেসি না রোনালদো। এমন তর্ক সব সময় ফুটবল ভক্তদের মাঝে লেগেই থাকে। তবে এবার এ তর্কের কিছুটা সমাধান পাওয়া যাবে।  ইংলিশ গণমাধ্যম টোটাল স্পোর্টেক বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা ১০ জন ফুটবলারের রেটিংয়ের মাধ্যমে নাম প্রকাশ করেছে। তারা হলেন ১) পেলে: ৪৭ পয়েন্ট নিয়ে ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার পেলে। এডসন আরানতেস দো নাসিমেন্তো, বিশ্বজুড়ে তার আদুরে নাম পেলে। তিনবারের বিশ্বকাপ শিরোপাজয়ী এ ব্রাজিলিয়ানকে সর্বকালের সেরা ফুটবলার মানেন বোদ্ধারাও। পেশাদার ক্লাব ফুটবলে সর্বাধিক গোলের রেকর্ডটিও পেলেরই। ক্যারিয়ারে পেলের রয়েছে ১২৭৯ গোল। ২) লিওনেল মেসি: পেলের পরই মেসির অবস্থান। সমান সংখ্যক (৪৭) পয়েন্ট নিয়ে সর্বকালের সেরা ফুবলারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিশ্বখ্যাত আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ৩) ডিয়েগো ম্যারাডোনা:  পেলে-মেসি থেকে মাত্র ২ পয়েন্ট কম, ৪৫ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ডিয়েগো ম্যারাডোনা।  ৪) জিনেদিন জিদান:  সর্বকালের সেরা ফুটবলারদের একজন জিনেদিন জিদান। ম্যারাডোনা থেকে এক পয়েন্ট কম ৪৪ পয়েন্ট নিয়ে তালিকায় জিদানের অবস্থান চতুর্থ। তিনি বর্তমানে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে রয়েছেন।  ৫) ফ্রাঞ্জ বেকেনবাউয়ার:  জার্মানের অন্যতম সেরা খেলোয়াড় ফ্রাঞ্জ বেকেনবাউয়ার রয়েছেন ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ১০ জনের তালিকায়। জিদানের সমান সংখ্যক পয়েন্ট, ৪৪ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন পঞ্চম স্থানে। ৬) ক্রিস্টিয়ানো রোনালদো:   ক্রিস্টিয়ানো রোনালদোও উঠে এসেছেন সর্বকালের সেরাদের তালিকা। সেরা ১০ জনের মধ্যে তার অবস্থান ষষ্ঠ। তার পয়েন্টের সংখ্যা জিদান-ফ্রাঞ্জর সমানই ৪৪। ৭) আলফ্রেডো ডি স্টেফানো:  সর্বকালের সেরা ফুটবলারদের একজন তিনি। তবে দুঃখ জনক খবর হলো ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হয়েও দুর্ভাগ্যজনকভাবে ডি স্টিফানোর কখনো বিশ্বকাপ ফুটবল খেলা হয়নি। তার পয়েন্টের সংখ্যা ৪১। ৮) জোহান ক্রুইফ:  ফুটবল ইতিহাসে অন্যতম এক সেরা ফুটবলার।  ১৯৭১,১৯৭৩ এবং ১৯৭৪ সালে সর্বমোট তিনবার তিনি ইউরোপ সেরা ফুটবলার ব্যালন ডি অর এ ভূষিত হন । রাইনাস মিশেলকে সঙ্গে নিয়ে তিনি টোটাল ফুটবল দর্শনের সূচনা করেন।সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় তার নামটি বহুলভাবে উচ্চারিত হয়। তার পয়েন্টের সংখ্যা ৪০। ৯) মাইকেল প্লাতিনি:  মাইকেল প্লাতিনি, ফ্রান্সের সর্বকালের সেরা খেলোয়াড় তো বটেই, দেশ-কাল নির্বিশেষে সর্বকালের সেরাদেরই তিনি একজন। ৪০ পয়েন্ট নিয়ে সর্বকালের সেরাদের তালিকায় তার অবস্থান নবম। ১০) জাভি হার্নান্দেজ: সর্বকালের সেরাদের তালিকায়  জাভি হার্নান্দেজের অবস্থান ১০। স্পেনিশ এ ফুটবলার বিদায় নিয়েছেন বেশ কিছুদিন আগে। ৩৮ পয়েন্ট নিয়ে তিনি আছেন পেলে-মেসি-ম্যারাডোনাদের সাথে। [collected ]

2978 views Answered

প্রতি বছর ব্যালন ডি অর জিতেন "CR7" অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনালদো।অামার মতে তিনিই বিশ্বসেরা ফুটবলার।তারপরের স্থানে অাছেন অামার প্রিয় খেলোয়াড় নেইমার।অামি ব্রাজিল সাপোর্টার।

2978 views Answered

Related Questions

Next steps