আমি কলেজে ভর্তির পর কি গ্রুপ পরিবর্তন করতে পারবো?

আমি মাধ্যমিক পরিক্ষা বিজ্ঞান শাখা থেকে দিয়ে ৪.১৭ পেয়েছি। এখন আমি একটা সরকারী কলেজে আবেদন করতে গিয়ে দেখি এই পয়েন্ট দিয়ে সেখানে বিজ্ঞান শাখা পাবোনা। এখন আমি কি মানবিক শাখায় ভর্তি হয়ে পরে বিজ্ঞান শাখায় আসতে পারবো?
4046 views

5 Answers

হ্যা, পারবেন। মাইগ্রেশন নামে একটা সিস্টেম আছে। সেই সিস্টেমের দ্বারা কলেজ কর্তৃপক্ষের সহায়তায় গ্রুপ চেঞ্জ করতে পারবেন,  সমস্যা নাই।

4046 views Answered

কলেজে ভর্তির পর গ্রুপ  পরিবর্তন করা যাবে না। ভর্তি আবেদনের ফলাফলে যদি চান্স পান তাহলে ভর্তি কনফার্ম করার জন্য আগে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করার পরে ও ভর্তি হওয়ার আগ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে মাইগ্রেশনের মাধ্যমে গ্রুপ পরিবর্তনের আবেদন করতে পারবেন। যদি চান্স পেয়ে ভর্তি কনফার্ম করার জন্য রেজিষ্ট্রেশন না করেন তাহলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। নতুন করে আবার আবেদন করতে হবে।

4046 views Answered

হ্যা কলেজে ভর্তির পর চাইলে গ্রুপ পরিবর্তন করা যায় ।ক্লাস শুরুর ১/২ মাস পর এর কার্যক্রম শুরু হয়।তবে কতৃপক্ষ সাথে এ বিষয়ে যোগাযোগ রাখাটা ভালো

4046 views Answered

জ্বি পারবে। আপনি এখন যে বিভাগ এ ভর্তি হবেন। সে বিভাগ এ ক্লাস করতে হবে। পরে যখন কর্তৃপক্ষ বিভাগ চেঞ্জ করার জন্য নোটিশ দিবে তখন উপযুক্ত ফি দিয়ে আপনাকে বিভাগ চেঞ্জ করতে হবে।

4046 views Answered

মানবিক শাখায় ভর্তি হলে অাপনি কোনভাবেই বিজ্ঞান শাখায় অাসতে পারবেন না। কলেজে ভর্তির পর অাপনি শাখা পরিবর্তনের নোটিশ পাবেন। সেক্ষেত্রে বিজ্ঞানের শিক্ষার্থীরা অন্যগ্রুপ গুলোতে যেতে পারে। অন্য কোন গ্রুপ থেকে বিজ্ঞানে অাসার চান্স নেই। 

অার অাপনি যেখানে বর্তমান পয়েন্ট নিয়ে বিজ্ঞানে চান্স পাওয়ার সন্দেহ করছেন সেখানে ভর্তির পর বিজ্ঞান শাখায় যাবেন কী করে?? অাপনার থেকে বেশি পয়েন্টধারীরা চান্স পাবে। মনে রাখবেন, ভর্তি প্রক্রিয়া পুরোটা বোর্ডের অধীনে। কলেজ কর্তৃপক্ষের ও কিছু করার থাকে না। 
4046 views Answered

Related Questions

Next steps