4 Answers
শুরু করবেন কীভাবে
বর্তমান সময়ে বাংলাদেশে ৬টি মোবাইল কোম্পানী রয়েছে। এসব কোম্পানীর দেশের প্রতিটি থানায় কাস্টমার কেয়ার সেন্টার রয়েছে। এসব কাস্টমার কেয়ার সেন্টারের অধীনে তাদের নিয়োগকৃত এসআর রয়েছে। তাদের সাথে যোগাযোগ করে স্বল্প বিনিয়োগে উৎসাহী ব্যবসায়ীরা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, যশোর, সিলেট, বরিশাল প্রভৃতি বিভাগীয় শহরের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থানরত বেকার যুবকদের মোবাইল বিল প্রি-পেইড রিচার্জের ব্যবসায় যোগদান করার সুযোগ রয়েছে। এর মধ্যে যাদের দোকান ভাড়া নেয়ার সামর্থ্য নেই তারা ছোট একটি চেয়ার এবং টেবিল নিয়ে কোন স্থানে বসে শুরু করতে পারেন। তবে থানা পর্যায়ে বেকার যুবকরা তাদের নিজ নিজ অঞ্চলে ছোট একটি দোকান ভাড়া নিয়ে মোবাইল বিল প্রি-পেইড রিচার্জের ব্যবসা শুরু করতে পারেন।
কত টাকা বিনিয়োগ করবেন
দেশের ৬টি মোবাইল কোম্পানীর মধ্যে গ্রামীণফোন উপজেলা পর্যায়ে প্রথমে ১০ হাজার টাকা, বিভাগীয় শহরে ২০ হাজার টাকা বিনিয়োগ করে সিম দিয়ে থাকে। ক্রমান্বয়ে বাংলালিংক ১০ হাজার টাকা, রবি ৫ হাজার টাকা, সিটিসেল ৫ হাজার টাকা, এয়ারটেল ৩ হাজার টাকা, টেলিটক ২ হাজার টাকার বিনিয়োগের মাধ্যমে মোবাইল বিল প্রি-পেইড রিচার্জের ব্যবসা শুরু করা যায়। দেখা যায় একজন স্বল্প পুঁজির বেকার তরুণ মাসে ৩০-০৫০ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারেন।
আপনি বিকাশের মাধ্যমে।
ফ্লেক্সিলোডের ব্যবসা করতে পারবেন।
ফ্লেক্সিলোডের ব্যবসায় বেশি লাভ নেই,,,
ফ্লেক্সিলোডের ব্যবসা করার জন্য আপনাকে কোম্পানির প্রতিনিধি কিংবা অফিস থেকে লোডের সিম সংগ্রহ করতে হবে। তবে আপনি যদি সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা এলাকায় থাকেন তাহলে ট্রেড লাইসেন্স দরকার পরবে। আর গ্রাম্য এলাকায় ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। তাছাড়া খুব বেশি কোন কাগজ দরকার পরবে না।বিভিন্ন অপারেটর বিভিন্ন মানের কমিশন দিয়ে থাকে। তবে এটা হাজারে ৩০-৩৫ টাকার মতো।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy