মৃত্যুর পরবর্তী জিবনে আমরা কি আমাদের বন্ধু বান্ধব, পরিবার এবং স্ত্রীগণ দের ফিরে পাবো?
মৃত্যুর পরবর্তী জিবনে আমরা কি আমাদের বন্ধু বান্ধব, পরিবার এবং স্ত্রীগণ দের ফিরে পাবো?
আকীকা এর সাথে কি এর কোনো সম্পর্ক আছে?
2811 views
2 Answers
মৃত্যুর পরবর্তী জীবনে জান্নাতিরা যদি এমন ইচ্ছা করে যে, বন্ধু বান্ধব, পরিবার এবং স্ত্রীগণদের সাথে থাকবে। মহান আল্লাহ চাওয়ার সাথে সাথেই তাকে তার বেশি-ই দিয়ে দিবেন। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে নিম্নতম জান্নাতির মর্যাদা এই হবে যে, তাকে আল্লাহ তা‘আলা বলবেন, তুমি কামনা-আকাঙ্ক্ষা প্রকাশ কর। [আমি অমুক জিনিস চাই অমুক বস্তু চাই ইত্যাদি]। সুতরাং সে কামনা করবে আর কামনা করতেই থাকবে। তিনি বলবেন, তুমি কামনা করলে কি? সে উত্তর দেবে হ্যাঁ। তিনি তাকে বলবেন, তোমার জন্য সেই পরিমাণ রইল, যে পরিমাণ তুমি কামনা করেছ এবং তার সাথে সাথে তার সমতুল্য আরও কিছু রইল। রিয়াযুস স্বা-লিহীন। হাদিস নম্বরঃ ১৯০২ হাদিসের মানঃ সহিহ।
2811 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy