ভাই কেউ জানলে সঠিক আনসার-টা দিন?
তিনিই আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি, অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি, যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি। খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি, যা নুয়ে থাকে এবং আঙ্গুরের বাগান, যয়তুন, আনার পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সাদৃশ্যহীন। বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য কর যখন সেুগুলো ফলন্ত হয় এবং তার পরিপক্কতার প্রতি লক্ষ্য কর। নিশ্চয় এ গুলোতে নিদর্শন রয়েছে ঈমানদারদের জন্যে। # (তিনিই আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি,) এখানে তিনি বলতে কাকে বুজিয়েছেন, এবং আমি বলতে কাকে বুজিয়েছেন..??? ভাই প্লিজ কেউ জানলে আমাকে জানান
2932 views
1 Answers
আয়াতটিতে আল্লাহ্ 'তিনি' বলতে নিজেকে বুঝিয়েছেন, আবার 'আমি' বলতেও আল্লাহ্ নিজেকে বুঝিয়েছেন।
অর্থাৎ আল্লাহই আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আল্লাহই এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছেন।
ধন্যবাদ আপনাকে।
2932 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy