3 Answers

জ্বি এটাকে কুনজর ও বলা হয়। এজন্য কোন সুন্দর কিছু দেখলে মাসাআল্লাহ বলতে হয়।

2777 views Answered

আবু হুরায়রা (রাঃ) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ অশুভ লক্ষণ বলতে কিছু নেই। তার মধ্যে ফালই উত্তম। সাহাবীগণ জিজ্ঞেস করেন, ফাল কি? তিনি বলেনঃ তোমাদের কেউ অদৃশ্য থেকে যে উত্তম কথা শোনতে পায় তা। আদাবুল মুফরাদ, হাদিস নম্বরঃ ৯১৮ বা ৯২১ বুরাইদাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কিছুকে অশুভ লক্ষণ মানতেন না। রিয়াযুস স্বা-লিহীন। হাদিস নাম্বার ১৬৮৫। হাদিসের মানঃ সহিহ।

2777 views Answered

হ্যাঁ, কুদৃষ্টি, অশুভ দৃষ্টি হাদীসের ভাষ্য মতে সত্য। নিম্নে এ বিষয়ক দুটি হাদীসের ভাষ্য তুলে ধরা হলো : ১। বদনজর বা কুদৃষ্টির আশঙ্কা হলে করণীয় : কল্যাণ ও প্রাচুর্যের দু‘আ করবে। হাদীস : আবূ উমামা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা সাহল বিন হুনাইফ রাযি. একদা কলকল রবে বয়ে চলা এক জলাধারে গোসল করতে গেলেন। এরপর নিজের পরিধেয় বস্ত্র খুললেন। এদিকে আমের ইবনে রবী‘আ রাযি. এ দৃশ্য অবলোকন করছিলেন। সাহল রাযি. একজন শুভ্র উজ্জ্বল দেহের অধিকারী ও সুন্দর তকের ধারক ছিলেন। আমের রাযি. তাকে বললেন, আজকের মত তোমাকে আর কখনো দেখিনি। তখন তার দেহ অনাবৃত ছিল। এ কথা বলার সাথে সাথেই সাহল রাযি. সেখানে অসুস্থ হয়ে পড়ে গেলেন। তার অসুস্থতা বেড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেয়া হলো, সাহল রাযি. অসুস্থ হয়ে পড়ে গেছেন। আল্লাহর রাসূল! সে আপনার নিকট আসতে সক্ষম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ শুনে তার নিকট আসলেন। সাহল রাযি. আমের রাযি. এর কারণে যা ঘটেছে তার বিবরণ দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন তোমাদের ভাইকে হত্যা করো? তোমরা কেন বরকত ও মঙ্গলের দু‘আ করো না? জেনে রেখো, চোখ লাগা সত্য। (আমের!) তুমি সাহলের উদ্দেশে গোসল করো। আমের রাযি. গোসল সম্পন্ন করলে তাঁর গোসলের পানি তার দেহে ঢেলে দেয়া হয়। ফলে সাহল রাযি. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলা শুরু করেন। তখন কোনো সমস্যা অনুভূত হলো না। (মুআত্তা মালেক; হাদীস ৩৪৫৯)। ২।  কুদৃষ্টি থেকে নিরাপদ থাকার দু‘আ : اَعُوْذُ بِكَلِمٰتِ اللهِ التَّآمَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَآمَّةٍ وَّمِنْ كُلِّ عَيْنٍ لَّآمَّةٍ. অর্থ : সকল শয়তান, কীটপতঙ্গ ও কুদৃষ্টি হতে আল্লাহর পূর্ণাঙ্গ কালিমাসমূহের মাধ্যমে আশ্রয় কামনা করছি। (সহীহ বুখারী; হাদীস ৩৩৭১)।

2777 views Answered

Related Questions

Next steps