ওয়েব ডেভেলপার কাজটা কী?

ভাই ও বোনেরা ওয়েব ডেভেলপার কাজটা কী? ভাই ও বোনেরা ওয়েব ডেভেলপার কাজটা শিখে কী ভবিষ্যত উজ্জল করতে পারব? ভাই ও বোনেরা ওয়েব ডেভেলপার কাজটা কী মোবাইল দ্বারা করা যায়? ভাই ও বোনেরা আমাকে সাহায্য করুন দয়া করে।
2772 views

1 Answers

একটা ওয়েবসাইট শুধু ডিজাইন করলে তা স্ট্র‍্যাটিক ওয়েবসাইট হবে। আর এখানে কোন পরিবর্তন করতে চাইলে কোড এডিট করে পরিবর্তন করতে হবে। কিন্তু সবাইত আর কোডিং জানেনা। তাই সবাই বা যে মালিক সে সেই ওয়েবসাইটে কোন পরিবর্তন আনতে পারবেন না।  কিন্তু তাহলেত ওয়েবসাইট বানানোটা পুরো বৃথা হয়ে যাবে। আর সবাই যেন ওয়েবসাইটে নির্দিষ্ট কোন পরিবর্তন আনতে পারে সেরকম ব্যবস্থা বা অটোমেশন করে দেওয়াটাই হলো ওয়েব ডেভেলপমেন্ট। যেমন উদাহরন সরূপ আমরা বিস্ময়ে যেকোন প্রশ্ন করতে ও উত্তর দিতে পারি কোন প্রকার কোডিং না জেনেই।  এটা এই ওয়েবসাইটটি ডেভেলপ করার কারনেই এমনটা সম্ভব হয়েছে। আর আপনি মোবাইলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারবেন না। এজন্য আপনার কম্পিউটারের প্রয়োজন হবে।

2772 views Answered

Related Questions

Next steps