5 Answers

শারীরিক দুর্বলতা কাটানোর ঘরোয়া উপায়: ১। টমেটোর স্যুপ পান করা। এতে ক্ষুধা বেড়ে যায়। খাদ্য গ্রহণের ইচ্ছা জাগে। তাছাড়াও টমেটোর স্যুপ পান করলে শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পায়। এভাবে দুর্বলতা কেটে যায়। ২। কফি পান করলে মানসিক চিন্তা দূর হয় এবং শরীরের সতেজতা চলে আসে। খাবার গ্রহণের পর কফি পান করলে পেট হালকা অনুভূত হয়। এটি পানে পেটের ছোট-খাট সমস্যা থাকলে তা দূর হয়। ৩। গাভী অথবা ছাগলের দুধ পান করলে শরীরে শক্তি হয়। পুরুষত্বহীনতা দূর করতে দুধ পান করুন। স্ত্রী সহবাসের পর দুধে ৩-৪ টা বাদাম পিষে মিশিয়ে পান করলে দুর্বলতা কেটে যাবে। ৪। মাংসপেশীর দুর্বলতা কাটাতে সামান্য লবণে ঠাণ্ডা পানি মিশিয়ে শরীরে মালিশ করুন। পেশী দুর্বলতা নিমিষেই শেষ হবে! ৫। ফানসা ফল (Asiatic greevia) ফল খুবই উপকারী। পেস্তাদানা পিষে মধুর সাথে মিশিয়ে প্রতিদিন সেবন করলে দুর্বলতা দূর হয়। ৬। অসুখ ও রোগভোগের কারণে শরীর দুর্বল হলে নিম ছাল সিদ্ধ করে খেতে পারেন। ৭। খেজুর শক্তিবর্ধক। খেজুরের সাথে মাখন মিশিয়ে খেলে প্রচুর শক্তি পাবেন। শুক্রাণু বৃদ্ধি, নতুন রক্তকোষ তৈরির জন্য প্রত্যহ ৮-১০ টি খেজুর খাবেন। ৮। ভাল মানের খাবার খেলে শক্তি বাড়ে। ৯। শরীরে ভিটামিন ও মিনারেল বা খনিজের ঘাটতি রোধকল্পে বাঙ্গীর সালাত খান। ১০। গাজরের হালুয়া শক্তিবর্ধক। দুর্বল ও অসুস্থ ব্যক্তিদের প্রতিদিন গাজর খাওয়া উচিৎ। দৃষ্টিশক্তি ভাল রাখতে গাজরের উপকারীতা সবারই জানা আছে। ১১। প্রতিদিন সবুজ মেথী সেবন করলে দুর্বলতা দূর হয়। স্ত্রীলোকের গর্ভপাত, রক্তক্ষরণ ইত্যাদি হলে শরীর দুর্বল হয়ে যায়। এসময় মেথী সেবন করলে দুর্বলতা দূর হয়। ১২। প্রত্যহ সকালে দুধের সাথে একটি কলা খেলে শক্তি বাড়ে। ১৩। আনার রক্ত পরিষ্কারক। ১৪। নারিকেল খেলে শরীর মোটা হয়। এটি শক্তিবর্ধকও। চুল ঘন ও মজবুত করতে নারিকেল খাবেন। দিনে কমপক্ষে ৩০-৫০ গ্রাম নারিকেল খাওয়া উচিৎ। ১৫। প্রতিদিন ঘি খেলে ওজন বাড়ে। ওজন বাড়াতে ঘি ও চিনি একসাথে মিশিয়ে খাবেন। ১৬। আখ খেলে হজম শক্তি বৃদ্ধি পায়। পেটের তাপ দূর হয়। শরীরে শক্তি আসে। ১৭। জয়ফল ও জয়ত্রী ১০ গ্রাম করে একত্রে নিয়ে তাতে ৫০ গ্রাম অশ্বগন্ধা মিশিয়ে প্রতিদিন দু’বার এক চামচ দুধের সাথে মিশিয়ে সেবন করলে রক্ত বৃদ্ধি পায়। ১৮। কাজু বাদাম ও দুধের লেপ পায়ের দুর্বলতা কাটিয়ে তোলে। এই লেপ দিনে ২-৩ বার লাগাতে হয়। ১৯। কিশমিশ শক্তিবর্ধক। দিনে দু’বার কিশমিশ খাবেন। ২০। ভিটামিনে পরিপূর্ণ পুদিনা পাতা শরীর সুস্থ ও সবল রাখে। ২১। দুধ, চিনি এবং লজ্জ্বাবতী এই তিনটি একত্রে গরম করে কিছুটা ঠাণ্ডা করে পান করলে দুর্বলতা কেটে যায়। শরীর দুর্বলতা কাটাতে প্রাকৃতিক ও আয়ুর্বেদিক উপাদান খুবই কার্যকরী। জমজমাট বিজ্ঞাপনের ফাঁদে পা না দিয়ে প্রাকৃতিক পদ্ধতি মেনে চলে আপনি নিজে, বাচ্চা ও পরিবারসহ সবাইকে সুস্থ রাখুন।

2982 views

আপনি যেকোন দুর্বলতা রোধে নিয়মিত দুধ,ডিম,মাছ মাংস,শাকসবজি,মৌসুমি ফলমুল অথাৎ পুষ্টিকর খাবার খেলে ও পর্যাপ্ত বিশ্রামে শারিরীক দুর্বলতা গুলো থেকে মুক্তি পেতে পারেন এবং পাশাপাশি শরীর দুর্বলে সিনকারা সিরাপটি বেশ কার্যকরী।

2982 views

নিচের পন্থাগুলো অবলম্বন করলে ইনশাআল্লাহ আপনার দুর্বলতার সমস্যা থেকে মুক্তি পাবেন** ১.পরিমিত ঘুম ও বিশ্রাম নিন ২.নিয়মিত ব্যায়াম করুন ৩.মেডিটেশন করুন ৪.সময়মত খাদ্য গ্রহন করুন ৫.নির্দিষ্ট সময়ে গোসল করার অভ্যাস করুন ৬.ধুমপানের ও হস্তমৈথুনের অভ্যাস থাকলে তা আজই পরিহার করুন

2982 views

আপনি আপনার দুর্বলতা দূর করতে নিয়মিত ব্যায়াম করবেন। সুষম খাদ্য খাবেন।পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিবেন।তাড়াতাড়ি ঘুমাবেন ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন।একটি প্রবাদ আাছে Early to bed and early to rise  Makes a man healthy ,wealthy and wise সাথে আপনি গ্লুকোজ খেতে পারেন।এতে আল্লাহর রহমতে আপনার শরীর সবল হবে ইনশাল্লাহ। 

2982 views

আপনি পুষ্টিকর খাবার খান এবং নিয়ম অনুযায়ী ঘুমান| কম বেশী ঘুমাবেন না| যদি কম বেশী ঘুমান তাহলে দূর্বলতা আসবে| আশাকরি বুঝতে পারছেন...

2982 views

Related Questions