অনেক দিনের ইচ্ছে।প্রুচুর আগ্রহ আছে,আমার এই সপ্ন টাকে কি ১০০% পূরন বা সত্যি করতে পারবো?
3 Answers
অবশ্যই পারবেন যদি আপনার প্রবল ইচ্ছাশক্তি ও ধৈর্য থাকে।আইটি বাড়ির ভিডিও টিউটোরিয়ালগুলো অনেক ভালো।তারপরও বলবো যে আপনি কোনো আইটি প্রতিষ্টানে ভর্তি হয়ে হাতে কলমে/ সরাসরি প্রশিক্ষণ নিন।টিউটোরিয়ালে আপনি কোনো প্রশ্ন করার সুযোগ পাবেন না।সরাসরি প্রশিক্ষণ নিলে আপনার দক্ষতা ও যোগ্যতা ভিডিও টিউটোরিয়াল দেখে শেখার চেয়ে অনেকটাই বাড়বে।পাশাপাশি টিউটোরিয়ালও দেখবেন।
আমি আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাকে দিব। আপনার ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে, যেহেতু এটা আমার একান্তই ব্যাক্তিগত মতামত। যদি ভালো না লাগে তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনি বলছেন আউটসোর্সিং টা আপনার অনেক দিনের স্বপ্ন, এবং এটা আপনার প্রবল ইচ্ছা যে আপনি ওয়েব ডিজাইন/ডেভেলপিং, গ্রাফিক্স ডিজাইন বা এফিলিয়েট মার্কেটিং করা। তাহলে আমি মনে করি আপনার যদি নিজের প্রতি পূর্ন আস্থা থেকে থাকে, যে আপনি পারবেন তাহলে আপনি সব কিছু ছেড়ে এখন থেকেই আপনার স্বপ্ন পুরনের দিকে পা বাড়ান। আপনি ঢাকাই গিয়ে ইনকাম করে আপনার স্বপ্ন পুরন করুন। আর যদি আপনার ভেতর বিন্দু পরিমাণও সন্দেহ থেকে থাকে যে "আমি কি পারব?" তাহলে ভাই এদিকে যাওয়ার দরকার নেই। কারন আপনার কনফিডেন্স নেই। এসব বেপারে কনফিডেন্স হলো মূল ভিত্তি। কারণ যখন আপনি এসব শিখতে থাকবেন তখন এই কনফিডেন্সই আপনাকে সাহস যোগাবে। এবার আসুন কিভাবে শিখবেন। হ্যা ভাই, আপনি আইটি বাড়ির টিউটোরিয়াল থেকে বেসিক দিয়ে শুরু করতে পারেন। আর হ্যা, এখানে আপনাকে প্রশ্ন করার পুরো ব্যবস্থা করে দেওয়া আছে। আপনি চাইলেই আপনার যেকোন প্রশ্ন তাদেরকে জানাতে পারেন। এবং তারা খুব দ্রুত আপনার প্রশ্নের উত্তর দিবে। এরা আপনাকে অনেকটা এগিয়ে দিবে। এরপর আপনি যদি আরো এডভান্স লেভেলের কাজ শিখতে চান তাহলে উডেমির মত অনেক ওয়েবসাইট যেখানে আপনি এডভান্স লেভেলের কোর্স করতে পারবেন। আর এই কোর্সগুলোর মানও অনেক ভালো থাকে। আমি মনে করি আপনার ভেতরে ইচ্ছা থাকলে আপনি এই কোর্সগুলো থেকেই আপনি শিখতে পারবেন। আর এখানেও আপনার মনে উদিত হওয়া যেকোন প্রশ্ন জানাতে পারবেন।
এটার বিষয়ে যদিও আমি অনেক অভিজ্ঞ নই তবুও বলছি আপনার যদি প্রবল আগ্রহ ও ধৈর্য থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি সফল হবেনই । এই টা আমি জোর দিয়ে বলতে পারি । এবং আপনি খুব তাড়াতাড়ি সফল হবেন ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy