নিজে সূরা তিলাওয়াত করা লাগেে?
যোহর ও আসর এর ফরজ নামাজ জামায়াতে পড়লে কি নিজে সূরা পড়া লাগে??নাকি ইমাম মনে মনে পড়বে আর মুসল্লিরা পড়বে না??
2576 views
1 Answers
ইমাম আবু হানিফা, আবু ইউসুফ এবং মুহাম্মদ তাঁরা সবাই তাদের মতামতে এক। তাঁরা বলেছেন, “ইমামের পিছনে মুক্তাদীর পবিত্র কোরআনের যে কোন অংশ তিলাওয়াত করা, সেটি সুরা ফাতিহা হোক বা অন্য কোন আয়াত হোক, জায়েজ নেই, সিরী এবং জাহরী উভয় নামাযের ক্ষেত্রে।” (সিরী হচ্ছে যোহর এবং আছরের নামাজ আস্তে কেরাত পড়াকে বুঝানো হয়েছে) (জাহরী হচ্ছে জোরে কেরাত পড়া মাগরীব, এ'শা এবং ফজর নামাজ)
একটি কথা বলা হয়ে থাকে যে, সিরী নামাযের ক্ষেত্রে সুরা ফাতিহা পড়া ভাল – ইমাম মুহাম্মদের এ রকম একটি মত আছে- এটি সত্য নয়। ইবনে হুমাম এটিকে ইমাম মুহাম্মদের উপর ভ্রান্ত অভিযোগ হিসেবে আখ্যায়িত করেছেন এবং তিনি বলেন, “সত্য হল যে ইমাম মুহাম্মদের মতামত ইমাম আবু হানিফা এবং আবু ইউসুফের মতই ।”
(ফাতহুল মুলহিম ২০ : ২)
2576 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy