আমি ২০১৯-এ SSC দিব। তবে যেই করে হোক A+ দরকার । কি করবো?
আমার হাতে হয়তো আর ৮/৯ মাস সময় আছে। বাকি বিষয়গুলা কোনোরকম ম্যানেজ করতে পারলেও সাধারন এবং উচ্চতর গনিত কিছুই পারি না। গ্রামের ছাত্র তাই প্রাইভেটের জন্য ভালো কোনো শিক্ষকও নেই। অনলাইন ক্লাস করা স্বামর্থ্যের বাইরে । আমি ছাত্র সেরকম ভালো না। তবে A+ লাগবে। আর A+ না হলেও অন্ততপক্ষে 4.90 এর মাঝে রেজাল্ট রাখতেই হবে । প্লিজ হেল্প মি । কি করবো? চিন্তায় চুল পেকে যাচ্ছে। আর এই গরমের মধ্যে দিনে তো পড়ায় হয় না। খেলে বেড়াই । আর রাত্রের সময়টুকুও গরমে শেষ হয়ে যায়। পুরো শরীর কেমন জানি অলসতায় ভরে যায়। তাই প্লীজ আপনাদের অভিঙ্গতা অনুয়ায়ী পড়াশুনার একটা ভালো রুটিন করে দিলে উপকারিতা হতাম । বিশৃঙ্খল এই ছাত্র লাইফকে কিভাবে আর শৃঙ্খল করবো!
2779 views
1 Answers
আপনি এ + পাবেন তবে আপনাকে এখন থেকেই পড়াশুনা শুরু করতে হবে। নিয়মিত পড়বেন, প্রতিদিনের পড়া প্রতিদিনই পড়বেন। আপনি যেহেতু প্রাইভেট টিচারের অভাবের ভুগতেছেন সেহেতু আপনি একটা ভাল মানের গাইড নিবেন কোনো কিছুতে বুজতে না পারিলে সেখান থেকে একটু হেল্প নিতে পারেন। এর পরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে স্কুলের শিক্ষককে জিজ্ঞাসা করুন। আপনি একটি খোজ করে দেখুন তো আপনার আশে পাশে এমন কেউ আছে নাকি যারা আপনার গ্রুপেই পড়েছে...! যদি পেয়েই যান তাহলে তাকে অনুরোধ করুন একটু হলেও সময় দেওয়ার জন্য। আপনি যে বিষয়গুলোতে দুর্বল সেগুলোতে পারলে তুলনামুলক ভাবে বেশি সময় ব্যয় করুন। আশা করি সেই সাব্জেক্টগুলো আপনার অনেকটাই আয়ত্তে আসবে খুব দ্রুত। যতটুকু পারলাম সহযোগিতা করলাম। ধন্যবাদ।
2779 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy