প্রেসার 120/100 কোন কিছুতেই কমছে না, কি করা উচিৎ?

আমার প্রেসার 120/100 কোন অবস্থায়ই কমছে না। ডাক্তার দেখিয়েছি। তিনি আমাকে প্রেসারের ঔষধ খেতে মানা করেছেন। কিন্তু গত 3/4 মাস আমার প্রেসার কমছে না । এখন আমি কি করলে প্রেসার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

3400 views

5 Answers

আপনার প্রেশার সঠিক আছে। সুতরাং কমানোর প্রয়োজন নেই।

3400 views Answered

অবশ্যই হৃদরোগের চিকিৎসকের পরামর্শ নিবেন।  আপনার প্রেশারটি ঝুঁকিপূর্ণ কিনা তা সার্বিক বিবেচনা করে তবেই ওষুধ খাওয়া উচিৎ।  যদি অসুস্থ্য বোধ করেন, তাহলে হাসপাতালের জরুরী বিভাগেও দেখাতে পারেন। 

3400 views Answered

আপনার প্রেসার স্বাভাবিক অবস্থাতেই আছে। তাই কমানোর জন্য ঔষধ খাওয়ার প্রয়োজন নেই। ডাক্তার আপনাকে সঠিক পরামর্শই দিয়েছে। আপনি ডাক্তারের পরামর্শ মেনে চলুন।

3400 views Answered

না ভাই আপনার প্রেসার ঠিক নাই। একজন সুস্থ মানুষের রক্তচাপ ১২০/৮০ থাকা ভালো। 

অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেসার ১২০ এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেসার ৮০ মিলিমিটার অব মার্কারি থাকা উচিত। 

সম্প্রতি এক গবেষণায় উল্লেখ করা হয়েছে যদি সিস্টোলিক ও ডায়াস্টোলিক ব্লাড প্রেসার বাড়ে অথবা শুধু ডায়াস্টোলিক ব্লাড প্রেসার বাড়ে তা হলে হৃদরোগের ঝুঁকি থাকে।

ভাই jsrimzy আপনার ডায়াস্টোলিক ব্লাড প্রেসার ১০০ তাই আপনার হৃদরোগের ঝুকি আছে।

আপনি দেরি না করে ভালো মানের একজন কার্ডিওলজিস্ট দেখিয়ে ব্যাবস্থাপত্র গ্রহন করুন।

3400 views Answered

মানুষের স্বাভাবিক রক্তচাপের মান হলো 120/80 । এখানে সামান্য একটু বৃদ্ধি যেমন 130/90 বা 120/100 হতে পারে । এটা বয়সের উপর নির্ভর করে । অনেক সময় দেখা যায় 21 থেকে 26 বয়সের ছেলেদের এরকম একটু বেশি রক্তচাপ থাকতে পারে এটা বয়সের কারণে হয়ে থাকে । এটা চিকিৎসকেরা স্বাভাবিক মনে করেন । তাই তারা ঔষুধ খেতে বলে না । কিন্তু এখন যদি আপনি ঔষুধ খান তাহলে ঔষুধ আপনার রক্তচাপ কমিয়ে দিবে 100/70 বা 90/60 করে দিব তখন দেখবেন আপনি নিম্ন রক্তচাপে ভুগছেন । তাই চিকিৎসক খেতে দেয় না ঔষুধ । আর আপনি এই বিষয়ে টেনশন করবেন না এটি রক্তচাপ বাড়িয়ে দিবে । আর যখন মনে হবে যে রক্ত চাপ টা হয়ত বেড়ে গেছে তাহলে এই কাজ গুলো করবেন উপকৃত হবেন 

  • বাসার ফ্রিজে থাকা বরফ ঘাড়ে ঘষুন বা রেখে দিন কিছুক্ষণ 
  • সামান্য একটু টক খান 
  • তেতুল খেতে  পারেন । উচ্চ রক্তচাপ দ্রুত কমাতে এবং প্রাথমিক চিকিৎসা হিসেবে এটি অনেক কার্যকর । 
আর আপনার যদি খুব ই মনে হয় আপনার খারাপ লাগছে বা রক্তচাপ বেশি তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তার কে দেখান । ধন্যবাদ 
3400 views Answered

Related Questions

Next steps