মাল্টিন্যাশনাল কম্পানিতে কি কাজ করতে হয়?

মাল্টিন্যাশনাল কম্পানিতে কি কাজ করতে হয়? এই কম্পানিটি কোন কাজের ভিত্তিতে গড়ে উঠেছে উত্তর টা প্লীজ দিবেন
5039 views

1 Answers

প্রথমে বুঝতে চেষ্টা করুন Multinational Company/ Corporation কাকে বলে। নিজের Home Country বাদেও যেসব কোম্পানির কম পক্ষে অন্য একটা দেশে Production Facility বা সম্পদ আছে তারা Multinational Corporation বা MNC নামে পরিচিত। বিশ্বে অনেক MNC আছে। আপনি শুনে থাকবেন এমন কিছু নাম আমি উল্লেখ করছি - 

  • বাটা
  • ইউনিলিভার
  • Coca-Cola
  • গুগল
  • HSBC
  • IBM
  • টয়োটা
এবার আপনি বলুন এখানে কি কাজ করতে হয়? Multinational হলেই যে আলাদা কাজ করা লাগে এমন না। আপনি কোন পোস্টে আবেদন করলেন অথবা কোন কাজে আপনাকে তারা Appoint করল সেটা হল ব্যাপার। এটা হতে পারে ইঞ্জিনিয়ার, অফিস এক্সিকিউটিভ, প্রোগ্রামার, কেমিস্ট অথবা গ্রাফিক্স ডিজাইনার। 
আশা করি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ। 
5039 views Answered

Related Questions

Next steps