আমি পরিবারের বড় সন্তান। মা বাবা আর ছোট ভাইকে নিয়ে আমাদের সুখের সংসার। আব্বু একটা সরকারী হাসপাতালে জব করেন আর আম্মু গৃহিণী। আমরা দুই ভাইই পড়ালেখা করি। আব্বুর প্রতি আম্মুর অপরিমেয় ভালবাসা আমাকে মুগ্ধ করতো। হঠাত একদিন আম্মু অশুভ কিছুর আভাশ পেলেন। আব্বু পরকিয়া প্রেমে আসক্ত। প্রথমে বিশ্বাস করিনি। পরে অনেক তথ্য প্রমান পেয়েছি এবং হাতেনাতে ধরার পর আব্বু স্বীকারও করেছে। পরে সবার কাছে ক্ষমা চেয়ে ভাল হয়ে যাওয়ার কথা দিয়েছে। অনেকদিন পর আবার উনি সেই একই পথে হাটছেন। এখন আম্মু কিছু বললে অনেকরকম কথা বলে ও ভয় ভীতি দেখায়। আমার একটুতেই মাথা গরম হয়ে যায়।সন্তান হয়ে যে বুঝটা আমার পাবার কথা সেটা উল্টো আমার বাবাকে দিতে হচ্ছে। প্রথমবার আব্বুকে মারতে পর্যন্ত গিয়েছিলাম। অনেক বুঝিয়েছি কাজ হচ্ছেনা। এখন কি করব, কি করলে আম্মুকে এরকম একটা মানসিক অশান্তি থেকে মুক্ত করতে পারব, কিছুই বুঝতেছিনা। আব্বু আম্মু আমি ও ছোট ভাইয়ের বয়স যথাক্রমে ৪৪,৩৮,২৩,১৫ বছর। মেহেদী হাসান।
3016 views

4 Answers

ভাই,আপনি আইনের সহায়তা নিতে পারেন।আমার মনে হয় এছাড়া অন্য উপায় অবলম্বন করে সহজে ভাল করতে পারবেন না।

3016 views

চিৎকার চেঁচামেচি করবেন না কেননা চিৎকার-চেঁচামেচি করে কোন লাভ নেই, এতে উল্টো নিজের ব্যক্তিগত ব্যাপার সকলকে জানিয়ে দেয়া হবে। বিশেষ করে তারা জেনে জাবে, যাদের কাজ মানুষকে নিয়ে গসিপ করা। আর আপনার বাবা যদি বিপথে গিয়েই থাকেন, চেঁচামেচি করে তাকে আপনি ফেরাতে পারবেন না। তাতে পরিস্থিতি আরও খারাপ হবে।

২. মুখোমুখি কথা বলুন। আপনার বাবার সাথে সরাসরি কথা বলুন। জানিয়ে দিন যে আপনি সব জানেন এবং জবাব চান যে তিনি কেন এমন করলেন। সাথে এটাও জেনে নিন যে তিনি কী চান। কেউ যদি আপনাদেের ভালো না বাসে, তাঁর কাছ থেকে জোর করে ভালোবাসা আদায় করা যায় না। তিনি  আপনাদের সাথে সম্পর্ক রাখতে চান কি চান না সেটা তাঁর কাছ থেকে জেনে নিন আগে। তারপর আপনি ভাবতে শুরু করুন যে আপনি কী চান।

৩.মুরুব্বীদের সাহায্য নিন যেমন আপনার দাদা দাদী এবং আপনার বড় চাচা চাচি

 বা মুরুব্বী কারো সহায়তা নিন যারা আপনাদের বাবা মার বিয়েতে গুরুত্বপূর্ণ ছিলেন। তাঁদের সমস্ত বিষয়টা খুলে বলুন। মুরুব্বীরা অবশ্যই জীবন সম্পর্কে আমাদের চাইতে বেশী জানেন। তাই তাঁদের পরামর্শ অবশ্যই নিন নিজে একটা সিদ্ধান্ত নেয়ার আগে।

3016 views

উসমান ইবনু আবূ শায়বা (রহঃ) আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ সঠিক সময়ে আদায় করা। এবং পিতামাতার প্রতি সদ্যবহার করা আমল সমূহের মধ্যে, বা আমলের মধ্যে সর্বোত্তম আমল। কিন্ত কি বলব আপনার বাবার নফ্স খারাপ। আপনি আপনার বাবাকে ভালো করে বোঝান তা ছাড়া কোন উপায় নেই। আইনের সহায়তায় কোন কাজ হবেনা। যতদিন না নফ্স ভাল হয়েছে।

3016 views

সমস্যাটা যদি আপনার হত তাহলে আপনাকে বুঝাতে পারতাম। উনি নিশ্চিত ভাবেই জানেন এসব মারাত্মক গুনাহ। এসব জেনা বলে গন্য করা হয়। আর আরো বড় সমস্যা হলো সে আপনার বাবা। এ ধরণের সমস্যায় ছেলে হয়ে আপনি বেশি কিছু করতে পারবেন না। আইনগত ব্যবস্থা নিলেও আপনাদেরই সমস্যা। কারণ নিজের বাবাকে জেলে রেখে কে শান্তিতে থাকবে! 

একটা কাজ করতে পারেন। যার সাথে পরকীয়াতে জড়িয়েছে তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন। ওরা যদি এই ব্যাপারটা নিয়ে সাহায্য করে তাহলে ভাল কথা। নতুবা সমস্যা আরো বাড়বে। 

আপনার বাবা পরকীয়াতে জড়িয়েছে কারণ তার স্বাভাবিক বিচার ক্ষমতা আপাতত কাজ করছে না বলে। যে কারণেই হোক এখন ওনার নিজের স্ত্রীর প্রতি আকর্ষন কমে গেছে। আর এসব হল শয়তানের ধোঁকা। যাই হোক ভেঙ্গে পরবেন না। আল্লাহ্‌র উপর ভরসা রাখুন। ওনার সাথে বেশি খারাপ ব্যবহার করলে আপনাদের ছেড়ে চলেও যেতে পারে। পরকীয়া আসক্ত মানুষকে বিশ্বাস নেই। ওদের বিচার বুদ্ধি কমে যায়। সমাজের চিন্তা ভাবনা তাদের মধ্যে কাজ করেনা। 

তবে আমার যা মনে হচ্ছে হয়তো আপনাদের ভালোবাসাই পারবে তাকে ফিরিয়ে আনতে। সম্ভব হলে ঐ মহিলার ব্যাপারে খোঁজ নিন। দোষটা আপনার বাবার নাকি ওনার অথবা দুজনেই সমান দোষী কিনা খুঁজে বের করুন। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। 

আপনারা চেষ্টা করুন আপনার বাবাকে আরো সময় দিতে। পারলে সবাই মিলে কোথাও ঘুরতে যান। (যদিও এই অবস্থায় সেটা সম্ভব হবে কিনা জানিনা)

অথবা একটু ফিল্মি স্টাইলে চেষ্টা করে দেখুন। বলুন সে যা করছে এটা যদি চলতেই থাকে তাহলে তাহলে যেন আপনাদের ছেড়ে দিয়ে তারপর এসব করে। আপনারা আপনার মায়ের অপমান কিছুতেই সহ্য করবেন না। তাতেও যদি সে না গলে তাহলে বুঝতে হবে মনুষ্যত্ব তার আর অবশিষ্ট নেই। সেক্ষেত্রে ভাল কোন উকিলের পরামর্শ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া উচিৎ বলে আমি মনে করি। আপনাদের প্রতি যদি তার টান না থাকে তাহলে আর আপনারা ওনাকে আটকে রাখলে শুধু অশান্তি শুধু অশান্তি বাড়বে। আপনার মার জন্য আমার ও দুঃখ লাগছে। বেচারী এত ভালবেসেও স্বামীকে খারাপ পথে যাওয়া থেকে রক্ষা করতে পারল না! ওনাকে বলবেন সারাক্ষণ জিকির করতে। ধন্যবাদ। 

3016 views

Related Questions