জানা থাকলে উত্তর দিন?
1 Answers
সব চাইতে ভাল হয় আপনি যদি জগন্নাথ ভার্সিটিতে ভর্তি হন। এখানে Evening এ MBA করতে পারবেন। টাকা লাগে 1,60,000 এর মত। অবশ্য এখন আরো বাড়িয়েছে কিনা সে ব্যাপারে আমি শিওর না। একটা পুরনো এড আছে সেটা দেখতে পারেন -
এখানে অবশ্য রিকোয়ারমেন্ট এর ব্যাপারে কিছু লেখা নেই। আমি যতদূর জানি খুব বেশি পয়েন্ট লাগেনা। মোটামুটি মানের শিক্ষার্থীরাও আবেদন করতে পারে। অবশ্য ভর্তি পরীক্ষা আছে। চার বিভাগে চারশর মত ভর্তি নেওয়া হয়। আর পরীক্ষাতে সম্ভবত প্রায় হাজার খানেক শিক্ষার্থী প্রতিযোগীতা করে।
আর সাধারণ প্রাইভেটে MBA করার চাইতে জগন্নাথে করলে এর মানটাও আশা করি ওদের চাইতে ভাল হবে।
সময় লাগবে প্রায় 20 মাসের মত। 5 টা সেমিস্টার + ইন্টার্নশীপ।
যদিও এক্ষেত্রে জগন্নাথ কিছুটা নতুন। কারণ ওরা 5/6 বছরের মত হল Evening MBA শুরু করেছে। কিন্তু আস্তে আস্তে উন্নতি করছে। তাই আশা করি এটা আপনার জন্য ভালোই হবে। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy