অ্যাপ ডেভলপমেন্ট প্রোগ্রাম ও ওয়েব ডেভলপমেন্ট প্রোগ্রাম লেখার জন্য সর্বনিম্ন কোন কনফিগারেশনের ল্যাপলট অথবা ডেক্সটপ প্রয়োজন?
1 Answers
ওয়েব ডেভেলপমেন্টের জন্য কনফিগারেশন খুব একটা ম্যটার করেনা। আর অ্যাপ ডেভেলপমেন্টের বিষয়টা আপেক্ষিক, আপনি কোন প্লাটফর্মের জন্য অ্যাপ তৈরি করতে চান তার উপর নির্ভর করবে। সাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপিং এর জন্য মিনিমাম ৮ জিবি র্যাম, Core i3 or up এবং ১ টেরাবাইট স্টোরেজ যথেষ্ট। গেম ডেভেলপ করতে গেলে স্পেসিফিকেশন বাড়াতে হবে, কোয়াড কোর এবং সাথে ভালো গ্রাফিক্স কার্ডও কিনতে হবে। গেমের ক্ষেত্রে বাড়তি স্পাসিফিকেশন রেন্ডারিং টাইম কমাতে সাহায্য করবে। আর এসব কাজে ল্যাপটপের চেয়ে ডেস্কটপ অনেক ভালো। কম দামে বেশি স্পেক যেমন পাবেন, তেমনি প্রয়োজন অনুযায়ী যেকোনো যন্ত্রাংশ আপগ্রেডও করে নিতে পারবেন। ডেস্কটপ নিলে বড় মাপের মনিটর নিন, প্রফেশনালরা সাধারণত একাধিক মনিটর ব্যবহার করে। আর হ্যা, এক্ষেত্রে HDD স্টোরেজের পরিবর্তে SSD ভালো।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy