সফটওয়্যার ইঞ্জিনিয়ার কি হতে পারবো?
1 Answers
আপনি যেহেতু এসএসসিতে মানবিক বিভাগ নিয়ে পড়াশুনা করছেন, সেক্ষেত্রে জেনারেল ভাবে আপনার সফট্ওয়্যার ইঞ্জিনিয়ার ডিগ্রি গ্রহণ করার সুযোগ নেই। তবে আপনি যা করতে পারেন, তা হল, এসএসসি পরীক্ষার পর ডিপ্লোমা করতে পারেন সিএসই (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং) এ। আপনি চেষ্টা করবেন যেন অবশ্যই কোন সরকারী পলিটেকনিকে নিচের তিনটির যে কোন একটি সাবজেক্টে চান্স পান- ১. কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ২. ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ৩. ইনফরমেশন এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই তিনটির যে কোন একটিতে চান্স পেলেই আপনি সফট্ওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ভাল ক্যারিয়ার গড়তে পারবেন। ডিপ্লোমা শেষ করে অবশ্যই সেই সাবজেক্টে বিএসসিও করে নিবেন। তারপর এমএসসি করবেন। যে কোন একটি সরকারী পলিটেকনিক থেকে পাস করার পর আপনি যে কোন রেপুটেড ইউনিভার্সিটি থেকেই বিএসসি করতে পারেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy