এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কি চুলে দেওয়া যায়?
আমি যেখানে কাজ করি সেখানে অলিভ অয়েল আছে কিনতু সেটা খাবারের জন্য ।
আমি সেটা চুলে ব্যবহার করতে পারব?
আমি ক্যাস্টর অয়েল এর সাথে সেটা ব্যবহার করতে চাই
শুনেছি অনেক উপকার এটা ?
আমাকে ভালো উত্তর দিবেন আশা করছি
আর অলিভ অয়েল ,ক্যাস্টর অয়েল ,ভিটামিন -ই ক্যাপ্সুল মিশিয়ে চুলে লাগালে নাকি নতুন চুল গজায়?
উত্তর দিবেন আশা করছি
6239 views
1 Answers
Extra Virgin Olive Oil ব্যাপারটা কিন্তু খুব সহজ না! Olive Oil কে সত্যিকারী Extra Virgin হতে হলে একে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে -
- এতে কোন ধরণের রাসায়নিক উপাদান থাকতে পারবে না।
- এটা উৎপাদনের সময় কোন প্রকার তাপ দেওয়া যাবে না।
- একে রিফাইন করাও যাবে না। কারণ ইন্ডাস্ট্রিয়াল উপায়ে রিফাইন করতে গেলে সেটা আর Virgin থাকবে না।
- সোজা কথা ভাল মানের Olive কে প্রেসার দেওয়ার মাধ্যমে তার থেকে রস বের করে এটা তৈরী করতে হয়। তাহলে হয় সেটা প্রকৃত Extra Virgin.
এখন আপনি যদি সেই মানের Extra Virgin Olive Oil এর কথা বলে থাকেন তাহলে আমি বলব আপনি ভাগ্যবান। কারণ এটা হল এমন একটা অলিভ অয়েল যেটাতে কোন Quality ক্ষুন্ন হয়নি। যে কোন ধরণের অলিভ অয়েলের বৈশিষ্ট্য Extra Virgin এ আছে। এটা খাবার তেল হিসেবে যেমন উপকারী, ঠিক তেমনি আপনার ত্বক আর চুলের জন্যও অনেক উপকারী।
বাংলায় একটা কথা আছে না - এটা খায় না মাথায় দেয়? Extra Virgin Olive Oil এর বেলায় এর উত্তর হবে, এটা খায় আর মাথায় ও দেয়! কারণ এটা এমন একটা তেল যাতে এসিডের মাত্রা সবচেয়ে কম। তাই এটা আপনার কোন ধরণের ক্ষতি করেনা বললেই চলে।
আপনি ইচ্ছা করলে নিয়মিত এক চামচ তেল আলাদা ভাবে ক্ষেতে পারেন (রান্নায় ব্যবহার করার কথা বলছি না)। এটা আপনার দেহের বিভিন্ন উপকারে আসবে। সেই সাথে এটা আপনার চুলেও পুষ্টি যোগাবে। চুলে, মাথার খুলিতে আর ত্বকে ম্যাসাজ করলে সেটাও আপনার উপকারে আসবে।
আর গোসলের 1/2 ঘন্টা আগে চাইলে এটা মাথায় ভাল করে মেখে নিতে পারেন। আর গোসলের সময় শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। এটা আপনার মাথার ত্বকের জন্য উপকার দিবে। আর মাথার ত্বক সুস্থ থাকলে আপনার চুলও সুস্থ থাকবে আর নতুন চুল গজাতেও সহায়তা করবে।
তবে অলিভ অয়েলের সাথে বাকি যে উপাদানগুলো ব্যবহারের কথা বললেন সেটার উত্তর দিতে পারছি না বলে আমি দুঃখিত। আপনি এ ব্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ।
6239 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy