4 Answers
ইংরেজীতে এটা Cold War নামে পরিচিত। ঠান্ডা লড়াই বা স্নায়ু যুদ্ধ হল আসলে কথার লড়াইয়ের মত। এখানে সরাসরি কোন যুদ্ধ হয়না। কিন্তু ব্যাপারটা হুমকি ধমকির পর্যায়ে থাকে। কিন্তু এটা যে সত্যিকার লড়াইয়ে গড়াবে না সেটার কোন নিশ্চয়তা নেই। এই যেমন বাংলাদেশ আর মিয়ানমারের মধ্যে কোন যুদ্ধ চলছে না। কিন্তু একটা বড় ধরণের গোলমাল লেগে আছে রোহিঙ্গা মুসলমানদের ফিরিয়ে নেবার ব্যাপারে। এটা এক ধরনের Cold War. আরো ভাল উদাহরণ হতে পারে যেমন ইরানের বিরুদ্ধে USA কোন সিদ্ধান্ত নিল। পাল্টা জবাবে রাশিয়া USA কে বলল আমি ইরানের পক্ষে। আবার ধরুন ভারত একটা মিসাইল পরীক্ষা করল। সপ্তাহ না যেতেই পাকিস্তান আরেকটা মিসাইল বানিয়ে দেখাল। এসব কার্যকলাপ স্নায়ু যুদ্ধ নামে পরিচিত। ধন্যবাদ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী (1947-1991) সময়ে যুক্তরাষ্ট এবং সোভিয়েত ইউনিয়নের ভিতর যে উত্তেজনা বিরাজ করছিল সেটাকে স্নায়ু যুদ্ধ বলা হত।সরাসরি যুদ্ধ না করে একে অন্যকে বিরোধিতা ও পরাজিত করার চেষ্টা করা। সে সময় মুলত পুঁজিবাদ আর সমাজতন্ত্র এই দুই আদর্শ নিয়ে দ্বন্দ চলছিল।একদিকে আমেরিকা ন্যাটো জোট গঠন করেছিল। অন্য দিকে সোভিয়েত ওয়ারশ জোট গঠন করেছিল। 1991 সালে সোভিয়েত পতনের পর এই স্নায়ু যুদ্ধের সমাপ্তি ঘটে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy