2 Answers

আমি আপনাকে কয়েকটি ধাপ দিচ্ছি, সে অনুযায়ী করে নিন, চমৎকার ডাল হবে। যা যা লাগবে- 1. ডাল 2. কাঁচা মরিচ, শুকনো মরিচ, গোলমরিচ 3. লঙ, তেজপাতা 4. টমেটো/আম/জলপাই 5. তেল, লবণ 6. হলুদের গুড়ো, মরিচের গুড়ো। * প্রথমে ডাল গুলো ভাল করে ধুয়ে নিন। * ডালগুলোকে হালকা তেলে হলুদ, মরিচ ও অল্প লবণ দিয়ে চুলায় বসিয়ে দিন। নাড়তে থাকুন। * 7-9 মিনিট ডালগুলো এভাবেই কষিয়ে নিন। * এবার চুলোয় হাড়ি বসিয়ে পানি দিন। আপনি ডালটা কতটা পাতলা বা গাঢ় করতে চান, পানি সে অনুযায়ী দিবেন। * পানিতে কষানো ডালগুলো দিয়ে দিন।  * টমেটো বা আম অথবা জলপাই ধুয়ে চুলায় বসানো হাড়ির পানিতে দিয়ে দিন। ( টমেটো চার টুকরো, আম ছয় টুকরো করে কেটে দিবেন।) * এবার পানি ফুটতে দিন। * অন্য চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো তৈল দিন। (পাঁচ থেকে সাত টেবিল চামচ, ডাল বেশি হলে আরো বেশি।) * পেঁয়াজ কুচি করে কেটে নিন। * কাঁচা মরিচ মধ্য থেকে ফালি করে নিন। * এবার কড়াইয়ের তেল গরম হলে তাতে পরিমাণ মতো হলুদের গুড়া, মরিচের গুড়া, শুকনো মরিচ, তেজপাতা, লঙ, গোলমরিচ ও  ফালি করা কাঁচা মরিচ দিয়ে নাড়তে থাকুন। * পেঁয়াজের রঙ বাদামী হয়ে এলে এবং পাশের হাড়ির পানিও ভালভাবে ফুটে গেলে সেই হাড়িতে এই কড়াইয়ের কষানো মশলা গুলো ঢেলে দিন।  * 5-6 মিনিট পর ঢেকে দিন ও 4 মিনিট পর চুলো বন্ধ করে দিন। হয়ে গেল সুস্বাদু ডাল। ধন্যবাদ।

3103 views

আপনি You Tube থেকে আপনার পছন্দ মতো ডাল রান্নার ভিডিও দেখে নিজের পছন্দ অনুযায়ী ডাল রান্না করতে পারেন..

3103 views

Related Questions