বি সি এস ক্যাডার হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে?
আমি জাতীয় বিশ্ববিদ্যালয় এ পড়ি।বি সি এস এর জন্য সি.জি. পি.এ এর কোনো গুরুত্ব আছে? আর বি সি এস এর জন্য কি যোগ্যতা থাকা জরুরী? দয়া করে বিস্তারিত বলুন।
আমি ২য় বর্ষ । একাডেমীক বেশি পড়বো নাকি বি সি এস বেশি পড়বো?
4824 views
1 Answers
সিজিপিএ অবশ্যই দরকার আছে । তাই বলে যে একটু খারাপ হলে পরীক্ষা দিতে পারবেন না তা কিন্তু নয় ।
তবে দ্বিতীয় বিভাগের নীচে যেন না হয় সেদিকটা খেয়াল রাখা বাঞ্চনীয় ।
বিসিএস পরীক্ষার অংশগ্রহণ করার নূন্যতম যোগ্যতা হচ্ছে,
এসএসসি থেকে স্নাতক পর্যন্ত একের অধিক তৃতীয় শ্রেণী গ্রহণ যোগ্য নয় ।।
আপনি জানতে চেয়েছেন যে, একাডেমিক পড়া বেশি পড়বেন নাকি বিসিএসের পড়া । আমার কাছে এর উত্তর হচ্ছে, অবশ্যই একাডেমিক পড়া বেশি পড়বেন যাতে করে সিজিপিএ টা ভালো হয় । সেই সাথে প্রতিদিন পত্রিকা পড়ুন এবং সময় পেলে বিসিএস এর প্রস্তুতি নিতে পারেন ।
4824 views
Answered