তার সাথে আমার সারে ৯ বছর ধরে ভালবাসার সম্পর্ক। সে অনার্স ২য় বর্ষে পড়ে। প্রায় তিন বছর পর তার সাথে আমার দেখা হবে। তাকে কি জিনিষ উপহার দিতে পারি, যে জিনিষ টা সে পরিবারের অন্যদের থেকে লুকিয়ে রাখতে পারে? 
2675 views

3 Answers

আপনি তাকে বিভিন্ন ধরনের বই উপহার দিতে পারেন। এতে পরিবারের কোন সন্দেহের সৃষ্টি হবে না। 

অথবা এমন কিছু দিন যেটা তার প্রিয় এবং সবসময় ব্যবহার করে। এগুলো দিলে পরিবার মনে করবে হয়তো সে নিজে কিনেছে।
2675 views

আপনি তাকে এমন কিছু উপহার দেন যেটা সব সময়ই তার কাছেই রাখতে পারবে । বই উপকারি বস্তু কিন্তু সেটা একবার পড়লেই পরের আর পড়তে চাইবে না। হাতের আংটি , নুপুর , হাত ব্যাগ এই টাইপের কিছু দিতে পারেন।

2675 views

কিছু মনে করবেন না । আমি একটু আলাদা ভাবে ভাবি তো তাই আপনাকে একটা আলাদা বুদ্ধি দিলাম।  সবাই তো গিফ্ট দেয় প্রায় দুধ ভাত হয়ে গেছে এটা । আপনি করুন কি একটা দিন তাকে উপহার দিন । একটু আলাদা ভাবে। এতদিন পর তার সাথে দেখা করবেন তাকে পুরো একটা দিন সম্পূর্ণ সময় টি আপনি তাকে দিন । তাকে নিয়ে একটা প্লান করুন । তার প্রিয় যত কিছু আছে তা নিয়ে একটা সুন্দর দিনের রুটিন করুন । যেমন : খুব ভোরে আপনাদের প্রিয় একটি জায়গায় দেখা হবে । এক গুচ্ছ গোলাপ দিয়ে তাকে আপনি স্বাগত করবেন। তারপর কিছু দূর ঘুরে প্রিয় কোনো রেস্টুরেন্ট এ গিয়ে তার প্রিয় সকালের নাস্তা করবেন । নাস্তা করার পর থাকবে হালকা মিষ্টি মুখ । হতে পারে ডিসার্ট বা চকলেট । তবে হ্যা এই দিনের সব রুটিন জায়গা তার পছন্দের হবে হ এবং দিন শেষে আপনার পছন্দের সব থেকে ভালো জায়গায় গিয়ে তাকে আরেকবার প্রপোস করুন । এবং তাকে যখন বাসায় ছেড়ে আসতে যাবেন তখন তার জন্য থাকবে একটি গিফ্ট । একটি ভালোবাসার বই । বইয়ের কিছু পাতা পর পর থাকবে একটি গোলাপ । বইয়ের পাতায় বহুদিন গোলাপ রাখলে যেমন শুকায় যায় ঠিক তেমন । বইয়ের শেষ পাতায় লিখবেন ।  সকালের ফুটন্ত গোলাপ থেকে বইয়ের পাতায় রাখা শুকিয়ে যাওয়া গোলাপের মতোই সারা জীবন তোমাকে আগলে রাখব ।  একটি বিশেষ কথা আপনার জন্য আমার সব কথা হুবহু কপি করিয়েন না তাহলে তার জন্য আপনার ভালোবাসার কোনো মূল্য থাকবে না । নিজের ভালোবাসার মানুষের জন্য নিজেই কিছু ভাবুন । আপনি শুধু আমাদের কাছ থেকে একটা অভিজ্ঞতাই নিতে পারেন কিন্তু আসল কাজ আপনাকেই করতে হবে । ধন্যবাদ । 

2675 views